...
...
Next Story

Lovely Maitra Net Worth: এক কেজি সোনার গয়না, বাজারমূল্য এক কোটির বেশি! সোনায়-মোড়া তৃণমূলের লাভলি, মোট সম্পদ কত?

বিধায়ক হিসাবে মাস-মাইনে লাখ টাকার কাছাকাছি। অন্য়দিকে সিরিয়াল করেও ভালোই রোজগার করেন লাভলি। কিন্তু তা বলে এক কোটি টাকার সোনার গয়না! নায়িকার হলফনামা দেখেই ঢোঁক গিলছেন নিন্দকরা।

Published on: Apr 12, 2026, 15:20:19 IST
Advertisement

টলিউড থেকে রাজনীতির ময়দান— দুই কেরিয়ারেই কি লক্ষ্মীলাভ হচ্ছে চুটিয়ে? সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্রের নির্বাচনী হলফনামা কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। দ্বিতীয়বারের জন্য এই কেন্দ্র থেকে লড়তে নামা জনপ্রিয় এই অভিনেত্রীর সম্পত্তির খতিয়ান দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

১ কেজি সোনার গয়না, বাজারমূল্য ১ কোটির বেশি! সোনায়-মোড়া TMC-র লাভলি,মোট সম্পদ কত
১ কেজি সোনার গয়না, বাজারমূল্য ১ কোটির বেশি! সোনায়-মোড়া TMC-র লাভলি,মোট সম্পদ কত

সোনায় মোড়া ‘জলনূপুর’-এর নায়িকা

হলফনামা অনুযায়ী, লাভলী মৈত্রের সবথেকে বড় সম্পদ তাঁর গয়নার সম্ভার। অভিনেত্রীর কাছে রয়েছে মোট এক কেজি সোনা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ হাজার টাকা। সোনার প্রতি এই ভালোবাসা যেন ছোটপর্দার জনপ্রিয় চরিত্রের মতোই রাজকীয়।

অস্থাবর সম্পত্তির পাহাড়

লাভলীর হাতে নগদ রয়েছে ৯০ হাজার টাকা। তবে ব্যাঙ্কের হিসেব বেশ নজরকাড়া। দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ৫৮ লক্ষ ৮০ হাজার ৪৬১ টাকা। এছাড়া মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারেও তাঁর বিনিয়োগ রয়েছে প্রায় ৪৯ লক্ষ ৫০ হাজার টাকার। সব মিলিয়ে লাভলীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৬৯ লক্ষ ৩৮ হাজার ৫২৫ টাকা। এত বিপুল পরিমাণ সোনা থাকলেও, নিজস্ব বাড়ি নেই লাভলির।

বিলাসবহুল গাড়ি ও পড়াশোনা

ছোটপর্দার এই নায়িকার গ্যারেজে রয়েছে একটি দামী এসইউভি (SUV) গাড়ি, যার দাম ২৫ লক্ষ ১৮ হাজার টাকারও বেশি। মজার বিষয় হলো, রুপোলি পর্দার এই তারকা করোনাকালেই অর্থাৎ ২০২০ সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (B.A) হয়েছেন।

লাভলীর স্বামী সৌম্য রায় একজন পুলিশ আধিকারিক। তবে সম্পত্তির হিসেবে স্ত্রীকে টেক্কা দিতে পারেননি তিনি। সৌম্যবাবুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার টাকা। তাঁর কাছে ৫০০ গ্রাম সোনা থাকলেও কোনো গাড়ি নেই। দম্পতির উল্লেখ করার মতো কোনও স্থাবর সম্পত্তি (বাড়ি বা জমি) হলফনামায় দেখানো হয়নি।

ঋণের বোঝা

সম্পত্তির পাশাপাশি লাভলীর ঋণের বোঝাও মন্দ নয়। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর মোট ঋণের পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।

লাভলি (অরুন্ধুতি)-কে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের চিরসখা-তে। রবিরার শেষ সম্প্রচার এই মেগার। মিটিলের চরিত্রে দর্শক মনে দাগ কাটতে সফল হয়েছেন লাভলি। তবে ভোট নিয়ে ব্যস্তার জেরে আগেই এই সিরিয়াল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। তারপরই ঘটে যায় রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু। প্রযোজনা সংস্থার সাফাইয়ে খুশি নয় আর্টিস্ট ফোরাম। তাঁদের নির্দেশেই বন্ধ হচ্ছে চিরসখা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe