...
...
Next Story

Mithun-Sridevi-Yogita: মিঠুন-শ্রীদেবীর ‘অবৈধ প্রেম’ ধরে ফেলেন বউ যোগিতা! করেন আত্মহত্যার চেষ্টা, তারপর?

যোগিতার সঙ্গে বিয়ের সম্পর্কে থাকাকালীন মিঠুন চক্রবর্তী আর শ্রীদেবীর বিয়ের খবরে তোলপাড় হয়েছিল বলিপাড়া। সে আঁচ এসে পড়েছিল মিঠুনের সংসারেও।

Published on: Apr 27, 2026, 13:04:21 IST
Advertisement

৭০-এ পা দিলেন মিঠুন চক্রবর্তী। ‘এক ছোবলে ছবি’ নিয়ে ঠিক যতটা সরগরম হয়েছিল ইন্ডাস্ট্রি, ঠিক ততটাই চর্চায় ছিল একসময়ে মিঠুনের ব্যক্তিগত জীবন। বিবাহিত হয়েও বিয়ে করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এমনকী, তা শুনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মিঠুনের বর্তমান ও দ্বিতীয় স্ত্রী যোগিতা বালি।

মিঠুন-যোগিতা।
মিঠুন-যোগিতা।

সত্তরের দশকে ফ্যাশন দুনিয়ায় বিশ্বজোড়া নাম ছিল হেলেনা লিউক। ১৯৮০ সালে ‘জুদাই’ ছবিতে অভিনয়ও করেছিলেন। এই হেলেনার সঙ্গেই প্রথমে সাত পাকে বাঁধা পড়েছিলেন মিঠুন। কিন্তু সেই বিয়ে ৭ মাসও টেকেনি। তারপরই অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন তিনি।

যোগিতারও এটা ছিল দ্বিতীয় বিয়ে। প্রথমবার বিয়ে করেছিলেন কিশোর কুমারকে। কিন্তু তা টেকেনি ২ বছরও। ১৯৭৯ সালে যোগিতা ও মিঠুন বিয়ে করেন। প্রথম দিকে সব ঠিক থাকলেও শ্রীদেবীর সঙ্গে একসঙ্গে অভিনয় করার পর থেকেই সমস্যা শুরু হয়।

শোনা যায়, শ্রীদেবী ১৯৮৫ সালে মিঠুনকে বিয়ে করেছিলেন এক মন্দিরে গিয়ে। তারপর সেই বিয়ের খবর কানে পৌঁছলে আত্মহত্যা করার চেষ্টা করেন যোগিতা। যদিও যোগিতা পরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিল, ‘ওঁর দ্বিতীয় স্ত্রীকেও আমি মেনে নেব’।

তবে শ্রীদেবী নাকি জানতেন যোগিতার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে মিঠুনের। পরে যখন জানতে পারেন মিঠুনের সঙ্গে এখনও তাঁর স্ত্রী যোগিতার সম্পর্ক আছে এবং মিঠুন কোনওদিন বর্তমান স্ত্রীকে ছেড়ে যাবে না বা কষ্ট দেবে না, তখন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন শ্রীদেবী। শোনা যায়, ১৯৮৮ সালে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe