এসে গেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। চলুন এবারে এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে প্রথম স্থান দখল করল কোন মেগা। টপারের স্থান দখলে রাখল পরিণীতা। যদিও আইপিএলের কারণে বেশ খানিকটা কমে গিয়েছে সব ধারাবাহিকের রেটিং। পরিণীতা পেয়েছে ৫.৭।

এদিকে তারে ধরি ধরি মনে করি পেয়েছে ৫.৪ রেটিং। এই সপ্তাহেও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (গোরা) এবং পল্লবী শর্মা (দিতি)র মেগা টেক্কা দিয়ে গেল রাঙ্গামতি তীরন্দাজকে। অভিনেত্রী মনীষা মণ্ডল ও নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের মেগা এতদিন স্লট লিডার হলেও, গত সপ্তাহ থেকে হারছে তারে ধরি ধরি-র কাছে।
তৃতীয় স্থানে স্টর জলসার মেগা পরশুরাম আজকের নায়ক। একটানা নিয়মিত স্লট লিড করেছে এই ধারাবাহিকটি। প্রায় প্রতি সপ্তাহেই হাড্ডাহাড্ডি লড়াই লাগে পরিণীতার সঙ্গে।
চলতি সপ্তাহে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে জোয়ার ভাঁটা। আরাত্রিকা মাইতি (উজি) এবং শ্রুতি দাস (নিশা) অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিকে সেভাবে জমিয়ে বসতে না পারলেও, ধীরে ধীরে শক্ত করেছে পায়ের চলার মাটি। এমনকী, বেশিরভাগ সময় থাকছে সেরা তিনে।
পঞ্চম স্থানে রয়েছে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক। এমনিতেই সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের মধ্যে প্রেম নিয়ে নেটপাড়ায় চর্চা তুঙ্গে। যার ফলে ধারাবাহিকও বেশ ভালোবাসা পাচ্ছে। এই সপ্তাহে স্টার জলসার এই মেগা রইল পঞ্চম স্থানে।
আর ষষ্ঠ স্থানে রয়েছে কুসুম (৪.৬)। স্লট হারিয়ে ও মোর দরদিয়া (৪.৫) সপ্তম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছে আরও দুটি মেগা-- ও মোর দরদিয়া, রাঙ্গামতি তীরন্দাজ। এখানেই শেষ নয় প্রফেসর বিদ্যা ব্যানার্জি ও গঙ্গার প্রথম ১৫ মিনিট মিলিয়ে টিআরপি এসেছে ৪.৫।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:
{{/usCountry}}আর ষষ্ঠ স্থানে রয়েছে কুসুম (৪.৬)। স্লট হারিয়ে ও মোর দরদিয়া (৪.৫) সপ্তম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছে আরও দুটি মেগা-- ও মোর দরদিয়া, রাঙ্গামতি তীরন্দাজ। এখানেই শেষ নয় প্রফেসর বিদ্যা ব্যানার্জি ও গঙ্গার প্রথম ১৫ মিনিট মিলিয়ে টিআরপি এসেছে ৪.৫।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:
{{/usCountry}}প্রথম: পরিণীতা (৫.৭)
দ্বিতীয়: তারে ধরি ধরি মনে করি (৫.৪)
তৃতীয়: পরশুরাম আজকের নায়ক (৫.২)
চতুর্থ: জোয়ার ভাঁটা (৫.১)
পঞ্চম: লক্ষ্মী ঝাঁপি (৪.৭)
ষষ্ঠ: কুসুম (৪.৬)
সপ্তম: ও মোর দরদিয়া/ রাঙ্গামতি তীরন্দাজ/ প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা (৪.৫)
অষ্টম: কনে দেখা আলো (৪.২)
নবম: মিলন হবে কতদিনে+চিরসখা (প্রথম ১৫ মিনিট) (৩.৬)
দশম: চিরদিনই তুমি যে আমার (৩.৫)
বেশ কঠিন সময় পার করতে হয়েছে কনে দেখা আলো ধারাবাহিকটিকে। বিশেষ করে লীনা ও শৈবাল বিতর্কে জড়ানোর পর, এটিও শেষ বলে শোনা গিয়েছিল। তবে সব জট কাটিয়েছে লাজু-অনুভব-সুদেব-বনলত। প্রযোজনার দায়িত্ব নিয়েছে জি বাংলা। এই সপ্তাহে টিআরপি রেটিং এল ৪.২।
নবম স্থানে এবারও দুটি মেগা একত্রে। মিলন হবে কতদিনে আর চিরসখা-র প্রথম ১৫ মিনিট মিলিয়ে রেটিং এসেছে ৩.৬। আর দশম স্থানে কোনোরকমে টিকে চিরদিনই তুমি যে আমার, রেটিং এসেছে ৩.৫।