...
...
Next Story

Mamata-Sreemoyee: ব্যাগ থেকে বের করা হল শ্রীময়ীর অন্তর্বাস-স্যানিটারি ন্যাপকিন! গর্জে উঠলেন মমতা

নাকা চেকিংয়ের নামে রীতিমতো হেনস্থা করা হয়েছে তাঁকে, শনিবার রাতে ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে দাবি তোলেন শ্রীময়ী চট্টোরাজ। দলের এক নেতার বউকে এভাবে হেনস্থা করার খবর যে যে মমতার কানে পৌঁছেছে তা বোঝা গেল, খণ্ডঘোষের জনসভা থেকে মমতার গর্জে ওঠা থেকেই।

Published on: Apr 12, 2026, 16:36:54 IST
Advertisement

শনিবার বেশ রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে নেন উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ। নাকা চেকিংয়ের নামে রীতিমতো হেনস্থা করা হয়েছে তাঁকে, এমন দাবি করেন তিনি। আর শ্রীময়ী তাঁর রাগ উগড়ে দেওয়ার কয়েকঘণ্টার মধ্যে এই ঘটনা নিয়ে প্রতিবাদের সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গলাতে।

নাকা চেকিংয়ের নামে শ্রীময়ীকে হেনস্থা, গর্জে উঠলেন মমতা।
নাকা চেকিংয়ের নামে শ্রীময়ীকে হেনস্থা, গর্জে উঠলেন মমতা।

প্রচারে বড়ই ব্যস্ত মমতা। তবে দলের এক নেতার বউকে এভাবে হেনস্থা করার খবর যে তাঁর কানে পৌঁছেছে, বোঝা গেল। রবিবার খণ্ডঘোষের জনসভা থেকে মমতা গর্জে উঠে বললেন, ‘চেকিংয়ের নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যক্তিগত জিনিসপত্র বের করে দেখা হচ্ছে—এটা মহিলাদের প্রতি স্পষ্ট অসম্মান। আমি খবর পেয়েছি, কাঞ্চন মল্লিকের স্ত্রীকেও এভাবে হেনস্তার শিকার হতে হয়েছে। এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নির্বাচনের অজুহাতে যা খুশি তাই করা হচ্ছে। তবে মানুষ এসবের জবাব ভোটের মাধ্যমেই দেবে।’

শ্রীময়ীর বিস্ফোরক অভিযোগ:

কাঞ্চন মল্লিকের বউ শ্রীময়ী জানান যে, টলিগঞ্জ ফাঁড়ি থেকে বাঁদিকে ঘুরতেই নাকা চেকিংয়ের মুখে পড়েন। তখন বেশ রাত। গাড়ি চেক করেই ক্ষান্ত থাকেননি পুলিশকর্মীরা, অভিনেত্রীর ব্যক্তিগত ব্যাগেও হাত দেয়।

‘আমার ব্যাগ খুলে তল্লাশি করা হয়। সেখানে মেকআপ কিট, অন্তর্বাস, স্যানিটারি ন্যাপকিন, জলের বোতলসহ আরও কিছু ব্যক্তিগত জিনিস ছিল। মেকআপ কিটটি একটু বড় হওয়ায় সেখানে উপস্থিত এসআই মন্তব্য করেন যে, এই ব্যাগে পাঁচ-দশ হাজার টাকা থাকতে পারে, তাই ভালো করে তল্লাশি করতে বলেন।আমার প্রশ্ন হল— শুধু ব্যাগ তল্লাশি কেন? প্রয়োজনে পুরো দেহ তল্লাশি করা হোক, কিন্তু সেখানে কোনো মহিলা পুলিশ কেন উপস্থিত ছিলেন না?’, জনান শ্রীময়ী।

উত্তরপাড়া থেকে ২০২২ বিধানসভা ভোটে জিতেছিলেন কাঞ্চন মল্লিক। তবে এবারে আর তাঁকে টিকিট দেওয়া হয়নি। শোনা যায়, বিধানসভা ভোটে জেতার পর কাঞ্চনের ২য় স্ত্রীর সঙ্গে সমস্যা, ৩য় বিয়ে, ফের বাবা হওয়া, সরকারের টাকায় দামি হাসপাতাল থেকে কয়েক লাখ টাকা খরচ করে ডেলিভারি, কম বিতর্কে জড়াননি কাঞ্চন মল্লিক। তাঁকে নিয়ে নাকি দলও বীতশ্রদ্ধ। তাই ভোটে লড়ার টিকিট দেওয়া হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। তবে কাঞ্চন যে এখনও ‘দিদির গুড বুকে’ আছেন তা প্রমাণ করল শ্রীময়ীর জন্য প্রতিবাদে সুর চড়ানো।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe