...
...
Next Story

Ramayana Movie: রামায়ণের ১ম পার্টে কী কী দেখানো হবে? রাম-রাবণ কী হবে মুখোমুখি? খোলসা করলেন যশ

Ramayana Movie: নীতেশ তিওয়ারির রামায়ণে রাবণের চরিত্রে অভিনয় করা যশ জানিয়েছেন, ছবির প্রথম পর্বে ণবীর কাপুরের সঙ্গে তাঁর কোনও দৃশ্য নেই। কতটা দেখানো হবে প্রথম পর্বে, সেটাও জানালেন তিনি।

Updated on: Apr 15, 2026, 09:53:31 IST
Advertisement

Ranbir Kapoor-Yash: নীতেশ তিওয়ারির রামায়ণ ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করা যশ সম্প্রতি জানিয়েছেন, ছবির প্রথম অংশে কী কী দেখানো হবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, প্রথম পার্টে তাঁর এবং রণবীর কাপুরের একসঙ্গে কোনও দৃশ্য নেই। যশ জানান, প্রথম পার্টে রামকে তাঁর রাজ্যের রাজা এবং রাবণকে তাঁর নিজের রাজ্যের শাসক হিসেবে তুলে ধরা হবে। একই সঙ্গে তিনি বলেন, তাঁর এবং রণবীর কাপুরের লক্ষ্য একটাই— এই মহাকাব্যিক গল্পটিকে নিজেদের সেরাটা দিয়ে উপস্থাপন করা।

রামায়ণের প্রথম পার্ট নিয়ে যশ কী বললেন?

'রাম' রণবীরের সঙ্গে কেমন সম্পর্ক 'রাবণ' যশের? (IMDb and Instagram)
'রাম' রণবীরের সঙ্গে কেমন সম্পর্ক 'রাবণ' যশের? (IMDb and Instagram)

Fandango-র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে যশ তাঁর ছবি ‘রামায়ণ’ নিয়ে খোলামেলা আলোচনা করেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, সেটে রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? উত্তরে যশ বলেন, ‘মজার বিষয় হল, আমরা দু’জন এই ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করিনি। যেমনটা সবাই জানেন, এই ছবি দুই ভাগে মুক্তি পাবে। তাই প্রথম পার্টে, আমার মনে হয় রাবণ হিসেবে আমার নিজের রাজ্য থাকবে এবং রামেরও তাঁর নিজস্ব রাজ্য থাকবে।’

রণবীর কাপুর সম্পর্কে কী বললেন যশ?

রণবীর কাপুর সম্পর্কে কথা বলতে গিয়ে যশ বলেন, ‘তবে হ্যাঁ, আমরা এক-দু’বার দেখা করেছি এবং তিনি একজন অসাধারণ অভিনেতা। আমার মনে হয়, আমাদের মধ্যে পারস্পরিক সম্মান রয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি রামায়ণ-এর মতো বড় এবং উচ্চাভিলাষী প্রজেক্টে কাজ করছেন, তখন আমাদের সবার লক্ষ্য একটাই—এই গল্পটিকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরা। আমাদের ভাবনাচিন্তা একই, তাই কেমিস্ট্রি নিয়ে কোনও সমস্যা নেই। আমরা কাজটা উপভোগ করছি।’

ছবিতে রাবণের চরিত্র কেমন হবে?

রামায়ণ ছবির কথা বলতে গেলে, ইতিমধ্যেই রণবীর কাপুরের লুক প্রকাশ করা হয়েছে। টিজারে রাবণেরও এক ঝলক দেখা গিয়েছে। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষণ হিসেবে রবি দুবে, কৈকেয়ী-র চরিত্রে লারা দত্ত, দশরথের চরিত্রে অরুণ গোভিল এবং হনুমান হিসেবে সানি দেওল। ---

কবে মুক্তি পাবে রামায়ণের ২টি পার্ট?

ছবির প্রথম অংশ এই বছর দীপাবলির সময় মুক্তি পাবে। আর দ্বিতীয় অংশ মুক্তি পাবে আগামী বছরের দীপাবলিতে। এই বড় বাজেটের ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe