...
...
Next Story

Parambrata Chatterjee: কেন হঠাৎ ২০২১-এ বিজেপির হারকে ‘রগড়ানি দিবস’ হিসেবে পালন করার কথা বলেন পরমব্রত?

২০২১ সালে পরমব্রতর করা ‘রগড়ানি’ টুইট নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটি করেছিলেন অভিনেতা। চলুন একটু ফিরে দেখা যাক ২০২১ সালে নির্বাচন পূর্ববর্তী বাংলায় ঠিক কী হয়েছিল।

Updated on: May 22, 2026 11:10 AM IST
Advertisement

তৃণমূল কংগ্রেসের সরকার চলাকালীন টলিপাড়ায় রাজনীতির চোখ রাঙানি বারবার এসেছিল খবরের শিরোনামে। বিশ্বাস ভাইদের রমরমায় কাজ হারিয়েছিলেন অনেকেই। এমনকী, পয়লা সারির অভিনেতা থাকা সত্ত্বেও অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান কালচারের শিকার হতে হয়েছিল। টলিপাড়ার তরুণ তুর্কি ঋদ্ধি সেনও হয়েছিলেন এর শিকার। এছাড়াও বহু পরিচালক-প্রযোজক-টেকনিশিয়ান-মেকআপ আর্টিস্ট অনেকেই রাজনীতির দাদাগিরিতে হারিয়েছিলেন কাজ। এদিকে বিজেপি দায়িত্বে আসার পরই, ‘আশ্বাস এসেছে’ টলিউডকে রাজনীতি মুক্ত করার। তবে এসবের মাঝেও অভিনেতা পরমব্রত ভট্টাচার্যর উপর ঝুলে আছে খাড়া। যদিও একটি মিডিয়া বিবৃতিতে তৃণমূলের বিপক্ষে মুখ খুলেছেন অভিনেতা, তবে তা সত্ত্বেও ট্রোলের শিকার হয়েছেন পরম। আর এর পিছনে রয়েছে ২০২১ সালে পরমব্রতর করা ‘রগড়ানি’ টুইটটি।

পরমব্রত চট্টোপাধ্যায়।
পরমব্রত চট্টোপাধ্যায়।

তা কেন হঠাৎ বিজেপি-র হারকে ‘রগড়ানি দিবস’ হিসেবে পালন করার কথা বলেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়? পিছনে ছিল কোন কারণ? দাবি করা হচ্ছে, দিলীপ ঘোষকে জবাব দিতেই এই শব্দটি প্রয়োগ করেছিলেন পরম। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে দিলীপ মমতাপন্থী শিল্পীদের কটাক্ষ করে বলেছিলেন, ‘শিল্পীদের বলছি আপনারা নাচুন, গান। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন। না হলে রগড়ে দেব’।

প্রসঙ্গত, দিলীপের এই মন্তব্য এসেছিল, রাজ্যের বহু বিশিষ্ট শিল্পী ও বুদ্ধিজীবীরা সামাজিক ইস্যুর কথা বলে 'নিজেদের মতে, নিজেদের গান' শিরোনামে একটি প্রচার শুরু করেছিলেন। তা আদতে বিজেপি বিরোধিতা ছিল। এই আবহে বিজেপি নেতা সেই মন্তব্য করেছিলেন। সেই সময় দিলীপের কথার প্রতিবাদ করেছিলেন অনেকেই।

এই আবহে ২০২১ সালে বিজেপির হারের পরে পরমব্রত সেই ‘কুখ্যাত’ টুইট করেছিলেন। যাতে তিনি লেখেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ আর পরমব্রতর এহেন টুইটটি রিটুইট করে স্বস্তিকা লিখেছিলেন, ‘হোক হোক’! তবে সেই টুইটের পরে দেখা যায়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। ধর্ষণের শিকার হয়েছিলেন অনেক বিজেপি কর্মীর স্ত্রী বা আত্মীয়। অনেকেই রাজ্য ছেড়ে অসমে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে পরমব্রতর ‘রগড়ানি দিবস’ মন্তব্যটিই এখন হাইপে। শুধু তাই নয়, বৃহস্পতিবার স্বস্তিকা ও পরমব্রতর নামে গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। অভিযোগ, ‘ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার’।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe