আশা ভোঁসলের মৃত্যুতে চলচ্চিত্র জগৎ শোকাহত। দেশ-বিদেশের শিল্পীরা এই গায়িকাকে স্মরণ করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। মহারাষ্ট্র পুলিশ এই কিংবদন্তী গায়িকাকে গার্ড অফ অনার প্রদান করে। সঙ্গীত ও চলচ্চিত্র জগতের বহু শিল্পী তাঁদের 'আশা তাই'-কে শেষ শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলিউড অভিনেতা রণবীর সিংও উপস্থিত ছিলেন, কিন্তু সলমন খান এবং শহরুখ খানের অনুপস্থিত নজর এড়ায়নি কারও। যা নিয়ে নেটমাধ্যমে প্রবল সমালোচনাও হয়। এবার জানা গেল কারণ।
শাহরুখ খান এবং সলমন খান কেন উপস্থিত ছিলেন না?

ডেকান ক্রনিকলের একটি প্রতিবেদন অনুসারে, আশা ভোঁসলের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সলমন খান এবং শহরুখ খান মুম্বাইয়েই ছিলেন। তবে, নিরাপত্তাজনিত কারণে তাঁরা উপস্থিত হননি। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি যদিও। তবে, প্রতিবেদনে তাঁদের অনুপস্থিতির কারণ হিসেবে ভিড় ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে।
শাহরুখ খান ও সলমন খানের সোশ্যাল মিডিয়া পোস্ট
আশা ভোঁসলের মৃত্যুতে সলমন ও শাহরুখ শ্মশানে না এলেও, তাঁরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। কিংবদন্তী এই গায়িকার জন্য শাহরুখ খান লিখেছেন, ‘এটা খুবই দুঃখের যে আশা তাই চলে গেছেন। তাঁর কণ্ঠ ভারতীয় সিনেমার একটি স্তম্ভ ছিল এবং আগামী প্রজন্ম পর্যন্ত গোটা বিশ্বে তাঁর ছাপ রেখে যাবে।’
{{/usCountry}}আশা ভোঁসলের মৃত্যুতে সলমন ও শাহরুখ শ্মশানে না এলেও, তাঁরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। কিংবদন্তী এই গায়িকার জন্য শাহরুখ খান লিখেছেন, ‘এটা খুবই দুঃখের যে আশা তাই চলে গেছেন। তাঁর কণ্ঠ ভারতীয় সিনেমার একটি স্তম্ভ ছিল এবং আগামী প্রজন্ম পর্যন্ত গোটা বিশ্বে তাঁর ছাপ রেখে যাবে।’
{{/usCountry}}আর সলমন খান লিখেছেন, ‘এটি ভারতীয় সঙ্গীতের জন্য একটি বিশাল ক্ষতি। আশাজির কথা শুনে আমি মর্মাহত। এক অপূরণীয় কণ্ঠ, আপনার গান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
রাষ্ট্রীয় সম্মানে আশা ভোঁসলেকে বিদায়
আশা ভোঁসলে ১২ এপ্রিল রবিবার মারা যান। তাঁর মৃত্যুর কারণ হিসেবে মাল্টি অর্গ্যান ফেলইওরের কথা জানানো হয়েছে। আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে তাঁর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মুম্বাইয়ের শিবাজি পার্কে এই গায়িকাকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে সঙ্গীত জগতের অনেক শিল্পী উপস্থিত ছিলেন। আশা ভোঁসলের সঙ্গে কাজ করা শিল্পীরাও তাঁকে শেষ বিদায় জানাতে এসেছিলেন। শান ও সুদেশ ভোঁসলে তাঁকে বিদায় জানাতে একটি গান গেয়েছিলেন।