...
...
Next Story

Yash: ‘টক্সিক’ না থাকলে ‘রামায়ণ’ তৈরি হত না! গ্যাংস্টার থেকে কীভাবে ‘রাবণ’ হয়ে উঠলেন যশ?

Yash: যশ অভিনীত 'টক্সিক' মুক্তি পাবে জুনে, আর 'রামায়ণ' দিওয়ালিতে। দুটি ছবিই অত্যন্ত প্রতীক্ষিত। সম্প্রতি যশ জানিয়েছেন, 'টক্সিক'-এর জন্যই তিনি 'রামায়ণ'-এ রাবণ-এর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

Published on: Apr 17, 2026, 20:30:28 IST
Advertisement

Yash: যশের দুটি আসন্ন ছবি নিয়ে বর্তমানে জোর আলোচনা চলছে। প্রথমটি হল 'টক্সিক' এবং দ্বিতীয়টি 'রামায়ণ'। দুটি ছবিতে তাঁর চরিত্রের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। 'রামায়ণ-এ যশকে দেখা যাবে রাবণ-এর চরিত্রে, আর 'টক্সিক'-এ তিনি একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন। তবে আপনি জেনে অবাক হবেন যে, 'টক্সিক'-এর জন্যই তিনি 'রামায়ণ' ছবিতে রাবণ-এর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

কীভাবে ‘রাবণ’ হয়ে উঠলেন যশ?
কীভাবে ‘রাবণ’ হয়ে উঠলেন যশ?

যশ সম্প্রতি একটি প্রচারমূলক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। 'টক্সিক'-এ যশের পরিচয় ইতিমধ্যেই দেখানো হয়েছে। এই টিজারটি বিতর্কিতও হয়েছে। অন্যদিকে, নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ'-এ যশের লুক এখনও প্রকাশ করা হয়নি। রামের চরিত্রে অভিনয় করা রণবীর কাপুরের লুক টিজ করা হয়েছে এবং যশের পিঠ দেখানো হয়েছে।

যশ ফ্যানড্যাঙ্গো (Fandango)-কে দেওয়া সাক্খাতকার জানান যে, তিনি 'টক্সিক'-এ কীভাবে আরও ভালো পারফর্ম করতে পারেন, সেই বিষয়ে নমিতের কোম্পানির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই পরের ছবির অফার পান তিনি।

তিনি বলেন, ‘আমি শুধু নমিত মালহোত্রার কোম্পানির কাছ থেকে কিছু পরামর্শ নিতে চেয়েছিলাম এবং বিশ্বজুড়ে দর্শকদের একটি দুর্দান্ত ও জমকালো অভিজ্ঞতা দেওয়ার ইচ্ছা ছিল। তখনই আমাদের দেখা হয় এবং ’রামায়ণ'-এর সুযোগ আসে। আমি জানাতে চাই যে নমিত এবং Dneg (VFX স্টুডিও) 'টক্সিক'-এর একটি বড় অংশ জুড়ে রয়েছে।'

রামায়ণ নিয়ে নমিত আরও বলেন, 'আমি চিত্রনাট্যের বর্ণনা শুনে উত্তেজিত হয়েছিলাম এবং আমার মনে প্রশ্ন জেগেছিল যে, রাবণ এমন কী করেছিল যার জন্য রামকে এই পৃথিবীতে আসতে হয়েছিল? আমি চাই মানুষ ছবিতে এই বিষয়টি দেখুক।'

'রামায়ণ-এর প্রথম অংশ এই বছর দিওয়ালি ২০২৬-এ মুক্তি পাচ্ছে। এতে সানি দেওল সহ অনেক বড় তারকা রয়েছেন। ছবিটির দুটি অংশের বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা বলে জানা গিয়েছে।

'টক্সিক' সম্পর্কে

যশের ছবি 'টক্সিক' এই বছর ৪ জুন ২০২৬-এ মুক্তি পাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, যশ এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে পারেন। যশের বিপরীতে রয়েছেন কিয়ারা আডভানি। 'টক্সিক' থেকেও নির্মাতাদের অনেক আশা রয়েছে। এটি ইংরেজিতেও শ্যুট করা হচ্ছে। ছবিতে প্রচুরঅ্যাকশন রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe