...
...
Next Story

আরজে মাহভাশ অতীত? তানিয়া চট্টোপাধ্যায়কে ‘কিউট’ লিখে ম্যাসেজ লেডি কিলার চাহালের

তানিয়া চট্টোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন যে, ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল তাঁকে ইনস্টাগ্রামে মেসেজ করে 'কিউট' বলে অভিহিত করেছেন। আর তারপর থেকেই নেটপাড়ায় ট্রোলের মুখে ধনশ্রী বর্মার প্রাক্তন বর।

Published on: Apr 13, 2026, 14:58:41 IST
Advertisement

Taniya Chatterjee Video: ভারতীয় ক্রিকেটার এবং পঞ্জাব কিংস-এর স্পিনার যুজবেন্দ্র চাহাল আবারও খবরের শিরোনামে। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ‘উল্লু’ এবং ‘গন্দী বাত’-খ্যাত অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়।

তানিয়া চট্টোপাধ্যায়কে ‘কিউট’ লিখে ম্যাসেজ লেডি কিলার চাহালের।
তানিয়া চট্টোপাধ্যায়কে ‘কিউট’ লিখে ম্যাসেজ লেডি কিলার চাহালের।

আসলে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে তানিয়াকে পাপারাজ্জিদের সামনে নিজের ইনস্টাগ্রাম ডিএম দেখাতে দেখা যায়। তিনি দাবি করেছেন যে, যুজবেন্দ্র চাহাল তার ভিডিয়োগুলিতে রিঅ্যাক্ট করেন।

চাহাল কী মেসেজ পাঠিয়েছিলেন?

তানিয়া চট্টোপাধ্যায় পাপারাজ্জিদের জানান যে, যুজবেন্দ্র চাহাল তাঁর একটি ভিডিয়ো দেখার পর ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ করে ‘কিউট’ লিখেছিলেন। যখন পাপারাজ্জিরা তাঁকে সেই মেসেজ দেখাতে বলেন, তখন তিনি লজ্জা পেয়ে ক্যামেরার সামনে চাহালের মেসেজটি দেখান। এরপর তিনি বলেন, ‘ইয়ার, 'কিউট' বলা তো খুব সাধারণ ব্যাপার। আমাকে অনেকেই কিউট বলে।’

তানিয়া কি রিপ্লাই দিয়েছিলেন?

এরপর পাপারাজ্জিরা তাঁর এবং যুজবেন্দ্র চাহালেন মেসেজের ভিডিয়ো তুলতে থাকেন। এই সময় এক ক্যামেরাম্যান তানিয়াকে জিজ্ঞেস করেন, তিনি কি এই মেসেজের উত্তর দিয়েছিলেন? এর জবাবে তানিয়া চট্টোপাধ্যায় বলেন, ‘ইয়ার, আমি তো এই মেসেজ অনেক দেরিতে দেখেছিলাম।’

ভাইরাল ভিডিয়োতে নেটিজেনদের প্রতিক্রিয়া

একজন ইউজার ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, ‘যুজবেন্দ্র চাহাল একজন খুবই বাজে এবং নির্লজ্জ মানুষ।’

অন্য একজন লিখেছেন, ‘এটা কী হচ্ছে! তানিয়া চ্যাটার্জি চাহালের আসল চেহারা প্রকাশ করে দিয়েছেন। তিনি পাপারাজ্জিদের তাঁর ইনস্টাগ্রাম ডিএম দেখাচ্ছেন, যেখানে চাহাল তাকে ‘কিউট’ বলেছেন। যদি এটা সত্যি হয়, তাহলে চাহালের লজ্জা হওয়া উচিত।’

তৃতীয় একজন লিখেছেন, ‘আগে ধনশ্রী, তারপর আরজে মহভাশ, আর এখন তানিয়া—লজ্জা করো যুজবেন্দ্র চাহাল।’

কে এই তানিয়া চট্টোপাধ্যায়

তানিয়া চট্টোপাধ্যায় একজন অভিনেত্রী, মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি কলকাতার বাসিন্দা এবং অনেক মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন। মূলত হিন্দি ওটিটি ওয়েব সিরিজে তার অভিনয়ের জন্য পরিচিত তানিয়া, বিশেষ করে বোল্ড কনটেন্টে।

তিনি ‘গন্দি বাত’ (সিজন ৪), ‘ক্লাস অফ ২০২০’ (সিজন ২), এবং উল্লু অ্যাপ-এর একাধিক শোতে অভিনয় করেছেন। উল্লেখ্য, ইনস্টাগ্রামে তাঁর প্রায় ২.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe