...
...
Next Story

5 Pak, 1 B'deshi Arrested: ইরানি মিসাইলের প্রশংসায় হাতে হাতকড়া! পশ্চিম এশিয়ার দেশে গ্রেফতার ৫ পাকিস্তানি, ১ বাংলাদেশি

রিপোর্ট অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত, ইরানি হামলায় বাহরাইনের পাঁচ তারা হোটেল কমপ্লেক্স 'ক্রাউন প্লাজা মানামা' থেকে কালো ধোঁয়ার মেঘ দেখা গিয়েছে। ইরানের ড্রোন হামলায় একটি জলের প্ল্যান্টের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ। বাহারাইনে তেল সংশোধনাগারেও আছড়ে পড়েছে ইরানি মিসাইল।

Published on: Mar 10, 2026, 07:58:13 IST
By
Prefer HTon Google
Advertisement

পশ্চিম এশিয়া জুড়ে ইরানের মিসাইল এবং ড্রোন আছড়ে পড়ছে। এই আবহে বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাতি, সৌদি আরবের মতো দেশগুলোর ভাবমূর্তি খুণ্ণ হচ্ছে। এই দেশগুলি বারবার দাবি করে আসছে, ইরানের অধিকাংশ মিসাইল এবং ড্রোন তারা ধ্বংস করছে। যা কিছু ক্ষতি হচ্ছে, তা নাকি মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে হচ্ছে। তবে এরই মাঝে আবার পশ্চিম এশিয়ায় থাকা বিদেশি নাগরিকদের মিসাইলের ভিডিয়ো করতে বারণ করেছে দেশগুলি। সোশ্যাল মিডিয়া যুগে যেন তেন প্রকারে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে চাইছে এই দেশগুলি। তবে এরই মাঝে বাহরাইনে বসে ইরানি মিসাইল ও ড্রোনের প্রশংসা করায় গ্রেফতার করা হল ৫ পাকিস্তানি এবং ১ বাংলাদেশিকে।

বাহরাইনে বসে ইরানি মিসাইল ও ড্রোনের প্রশংসা করায় গ্রেফতার করা হল ৫ পাকিস্তানি এবং ১ বাংলাদেশিকে। (REUTERS)
বাহরাইনে বসে ইরানি মিসাইল ও ড্রোনের প্রশংসা করায় গ্রেফতার করা হল ৫ পাকিস্তানি এবং ১ বাংলাদেশিকে। (REUTERS)

রিপোর্ট অনুযায়ী, ইরানি মিসাইল এবং ড্রোন হামলার ভিডিয়ো রেকর্ডিং করেছিল এই ৬ জন। এবং ইরানি হামলার 'মিথ্যা প্রশংসা' করে এই ৫ পাকিস্তানি এবং ১ বাংলাদেশি। ইরানের আগ্রাসনের প্রতি সমর্থনের কারণেই এই ৬ বিদেশিকে গ্রেফতার করেছে বাহরাইন কর্তৃপক্ষ। ধৃত ৫ পাকিস্তানির নাম হল - মহম্মদ মোয়াজ আকবর, আফজাল খান, আহমেদ মুমতাজ, আরসালান আলি সাজিদ এবং আবদুল রহমান আবদুল সত্তর। এবং ধৃত বাংলাদেশির নাম হল মহম্মদ ইশরাফেল মীর।

রিপোর্ট অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত, ইরানের হামলার পরে বাহরাইনের পাঁচ তারা হোটেল কমপ্লেক্স 'ক্রাউন প্লাজা মানামা' থেকে কালো ধোঁয়ার মেঘ দেখা গিয়েছে। ইরানের ড্রোন হামলায় একটি জলের প্ল্যান্টের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ। বাহারাইনে তেল সংশোধনাগারেও আছড়ে পড়েছে ইরানি মিসাইল। সব মিলিয়ে ইরানের মারে বাহরাইনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত।

তবে ইরানি হামলায় নিজেদের দেশে হওয়া ক্ষয়ক্ষতি লোকাতে বদ্ধপরিকর বাহরাইনের মতো দেশগুলি। বিনিয়োগ হারানোর ভয়ে তারা এখন আতঙ্কিত। এই আবহে ইরানি হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিম এশিয়ার রাষ্ট্রপ্রধাদের সঙ্গে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইরানি হামলার জেরে পশ্চিম এশিয়ার দেশগুলির অর্থনীতি কার্যত থমকে যাওয়ার অবস্থায়। তাদের তেল হরমুজ প্রণালী দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারছে না, আকাশসীমা বন্ধ থাকায় বিমান চলাচল করছে না।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe