...
...
Next Story

Indians in Iran War Update: ইরান যুদ্ধের মাঝে পশ্চিম এশিয়া থেকে দেশে ফিরল ৫২০০০ ভারতীয়, দিল্লি-মুম্বইতে বাতিল ১১০ উড়ান

বিদেশ মন্ত্রণালয় গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়া থেকে ৫২ হাজারেরও বেশি ভারতীয় দেশে ফিরে এসেছেন। এই অঞ্চলে বসবাসরত সমস্ত ভারতীয় নাগরিককে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা এবং ভারতীয় মিশনগুলির জারি করা পরামর্শগুলি অনুসরণ করার আহ্বান জানিয়েছে বিদেশ মন্ত্রক।

Published on: Mar 8, 2026, 08:52:58 IST
By
Prefer HTon Google
Advertisement

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও দেশে ফেরেন কয়েক হাজার ভারতীয়। পশ্চিম এশিয়ার পরিস্থিতির ওপর ভারত নজর রেখে চলেছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এছাড়া বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহে বিদেশ মন্ত্রণালয় গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়া জুড়ে আকাশসীমা আংশিক ভাবে খোলা হয়েছে। এবং তারপরে ৫২ হাজারেরও বেশি ভারতীয় দেশে ফিরে এসেছেন। এই অঞ্চলে বসবাসরত সমস্ত ভারতীয় নাগরিককে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা এবং ভারতীয় মিশনগুলির জারি করা পরামর্শগুলি অনুসরণ করার আহ্বান জানিয়েছে বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রণালয় গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়া থেকে ৫২ হাজারেরও বেশি ভারতীয় দেশে ফিরে এসেছেন। (HT_PRINT)
বিদেশ মন্ত্রণালয় গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়া থেকে ৫২ হাজারেরও বেশি ভারতীয় দেশে ফিরে এসেছেন। (HT_PRINT)

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার দুবাই, ওমান থেকে কুয়েতে কয়েক লাখ ভারতীয় কাজ করেন। এদিকে ইরানে কয়েক হাজার ভারতীয় পড়াশোনা করেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাত হয়ে অনেক ভারতীয় পশ্চিমা বিশ্বের সংযোগকারী বিমান ধরেন। এই সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারির পর থেকে বহু ভারতীয় আটকে পড়েছিলেন পশ্চিম এশিয়ার বহু দেশে। তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু দুবাই বিমানবন্দরে আটকে পড়ায় তাঁর অল ইংল্যান্ড ওপেনে খেলতে যাওয় হয়নি। এদিকে ভারতের জাতীয় বাস্কেটবল দলও পশ্চিম এশিয়ায় আটকে পড়েছিল। ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েল যৌথভাবে ইরানে হামলার পরে ইরান পশ্চিম এশিয়ার দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার দেশগুলি আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। আর তাই সেখানে আটকে পড়েছিলেন বহু ভারতীয়।

এই আবহে বিদেশ মন্ত্রক একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে। এদিকে পশ্চিম এশিয়ার আকাশ আংশিক ভাবে খুলে গেলেও এখন বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি। ৭ মার্চও দুবাই, কুয়েত, সৌদিতে হামলা চালায় ইরান। এই পরিস্থিতিতে দিল্লি এবং মুম্বই থেকে অন্তত ১১০টি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছিল। মুম্বই বিমানবন্দর থেকে ৩৫টি টেকঅফ করেনি এবং মুম্বইতে ৩৬টি উড়ান আসার কথা থাকলেও তা বাতিল হয়েছিল। এদিকে দিল্লি থেকে ২২টি টেকঅফ বাতিল হয় এবং ১৭টি উড়ান আসার কথা থাকলেও তা বাতিল হয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe