...
...
Next Story

Air India Flight Fare Hike: ইরান যুদ্ধের জেরে বাড়ছে তেলের দাম, চাপ সামলাতে একলাফে অনেকটা ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার

গত ১০ মার্চ এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জ্বালানি মূল্যবৃদ্ধির জেরে তারা ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছে। পর্যায়ক্রমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ানের টিকিটের দাম বাড়াবে এয়ার ইন্ডিয়া। জ্বালানি সারচার্জ হিসেবে সেই ভাড়া বাড়বে।

Published on: Mar 11, 2026, 09:17:04 IST
By
Prefer HTon Google
Advertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও। যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক রুটে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। এরই মাঝে আবার তেলের দাম রকেট গতিতে বাড়ছে। এই আবহে গত ১০ মার্চ এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জ্বালানি মূল্যবৃদ্ধির জেরে তারা ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছে। পর্যায়ক্রমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ানের টিকিটের দাম বাড়াবে এয়ার ইন্ডিয়া। জ্বালানি সারচার্জ হিসেবে সেই ভাড়া বাড়বে। তবে বর্তমানে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কোনও জ্বালানী সারচার্জ লাগবে না। এয়ার ইন্ডিয়া এই আবহে জ্বালানি সারচার্জের একটি স্ল্যাব দিয়েছে, যা তিনটি পর্যায়ে কার্যকর হবে। প্রসঙ্গত, জ্বালানি খরচ বিমান সংস্থার মোট পরিচালন ব্যয়ের প্রায় ৪০ শতাংশ।

গত ১০ মার্চ এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জ্বালানি মূল্যবৃদ্ধির জেরে তারা ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছে। (REUTERS)
গত ১০ মার্চ এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জ্বালানি মূল্যবৃদ্ধির জেরে তারা ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছে। (REUTERS)

এয়ার ইন্ডিয়া জানাচ্ছে, আগামী বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে ৩৯৯ টাকা করে সারচার্জ নেবে তারা। এছাড়া সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে যাওয়ার ক্ষেত্রেও এই সারচার্জ দিতে হবে। এদিকে পশ্চিম এশিয়ায় যাওয়ার জন্য ১০ ডলার (ভারতীয় মুদ্রায় ৯০০ টাকার ওপরে) সাচার্জ দিতে হবে। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাওয়ার ক্ষেত্রে জ্বালানি সারচার্জ এতদিন ছিল ৪০ ডলার। তা ২০ ডলার বাড়িয়ে ৬০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫০০ টাকা) করা হচ্ছে। আফ্রিকার দেশগুলিতে যাওয়ার ক্ষেত্রে জ্বালানি সারচার্জ এতদিন ছিল ৬০ ডলার। তা ২০ ডলার বাড়িয়ে ৯০ ডলার (ভারতীয় মুদ্রায় ৮০০০ টাকারও বেশি) করা হচ্ছে।

এরপর আগামী ১৮ মার্চ থেকে ইউরোপ যাত্রার ক্ষেত্রে জ্বালানি সারচার্জ ১০০ ডলার থেকে বাড়িয়ে ১২৫ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১১ হাজার টাকা) করা হচ্ছে। এদিকে উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বিমানে সারচার্জ ১৫০ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ হাজার টাকা) করা হচ্ছে। এদিকে এরপরে হংকং, জাপান, দক্ষিণ কোরিয়াগামী বিমানেও সারচার্জ বৃদ্ধি করা হবে। তবে সেই সারচার্জ ধার্য করার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি এয়ার ইন্ডিয়া। এই নতুন সারচার্জ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিচালিত ফ্লাইটগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আগামী ১২ মার্চ তারিখের আগে ইস্যু করা টিকিটের উপর নতুন সারচার্জ প্রযোজ্য হবে না। তবে, যদি যাত্রীরা তাদের ভ্রমণের তারিখ বা রুট পরিবর্তন করেন এবং ভাড়া পুনর্বিবেচনা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে নয়া হারে সারচার্জ প্রযোজ্য হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe