...
...
Next Story

Bangladesh Awami League Office on Fire: বাংলাদেশের চাঁদপুরের কালীবাড়ি এলাকায় আওয়ামী লীগের অফিসে ধরানো হল আগুন

চাঁদপুরে কালীবাড়ি এলাকায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নাশকতার সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে।

Published on: Feb 14, 2026, 12:09:51 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার ঘটনা ঘটেছে নির্বাচনের পরপরই। সেখানে চাঁদপুরে কালীবাড়ি এলাকায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নাশকতার সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর দেওয়া হয়েছিল দমকলকে। খবর পেয়ে দমকল এসে আওয়ামী লীগ অফিসের আগুন নেভায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চাঁদপুরে কালীবাড়ি এলাকায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
চাঁদপুরে কালীবাড়ি এলাকায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, ২০২৪ সালের ৫ অগস্ট থেকেই আওয়ামী লীগের এই অফিসটি বন্ধ করে রাখা হয়েছিল। তবে সমাজবিরোধীরা এই অফিস ভবনের ছাদে বসে মাদক সেবন করত। ২০২৪ সালের ৫ অগস্টের পর থেকেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে চিহ্নিত স্থাপত্যে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে চাঁদপুরের ঘটনাটি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এদিকে আওয়ামী লীগের জেলা অফিসের আশেপাশে অনেক দোকান ছিল, এই আবহে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। এছাড়া অগ্নিকাণ্ডের জেরে শহরের ব্যস্ত রাস্তায় যান চলাচল বন্ধ ছিল প্রায় আধঘণ্টার মত।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুর উত্তর স্টেশনের আধিকারিক নজরুল ইসলাম জানিয়েছেন, বিল্ডিংয়ের দোতলা ও ছাদে পরিত্যক্ত কাগজপত্র ও ময়লা-আবর্জনা জমে ছিল। সেখান থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ স্পষ্ট ভাবে জানাতে পারেননি তিনি। এর আগেও এই ভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই আবহে নির্বাচন পরবর্তী সময়ে নতুন করে কেউ অগ্নিসংযোগ করেছে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। তবে এই অগ্নিকাণ্ড নিয়ে সেভাবে কোনও তদন্ত হচ্ছে বলেও জানা যায়নি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe