...
...
Next Story

Bangladesh Cricket Board Latest Update: বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের পরপরই BCB থেকে পদত্যাগ ডিরেক্টরের

বিসিবি ডিরেক্টর পদ থেকে সরলেন ইশতিয়াক সাদেক। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। তবে সেই সভায় যাননি ইশতিয়াক। বদলে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। জানা গিয়েছে, বোর্ডে ইশতিয়াক সাদেক গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Published on: Jan 25, 2026, 11:43:51 IST
By
Prefer HTon Google
Advertisement

ভারত বিরোধিতার চক্করে বাংলাদেশ বাদ পড়েছে আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে। আর এর পরপরই বিসিবি ডিরেক্টর পদ থেকে সরলেন ইশতিয়াক সাদেক। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। তবে সেই সভায় যাননি ইশতিয়াক। বদলে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। জানা গিয়েছে, বোর্ডে ইশতিয়াক সাদেক গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তিনি তিনি জানান, বোর্ডের সঙ্গে আমি ঠিকভাবে মানিয়ে নিতে পারিনি। তবে বিশ্বকাপ ইস্যু নিয়ে তিনি কোনও শব্দব্যয় করেননি। তবে বিশ্বকাপ থেকে দেশ বাদ পড়ার পরপরই বিসিবি থেকে ডিরেক্টরের পদত্যাগে জল্পনা বেড়েছে।

বিসিবি ডিরেক্টর পদ থেকে সরলেন ইশতিয়াক সাদেক।
বিসিবি ডিরেক্টর পদ থেকে সরলেন ইশতিয়াক সাদেক।

উল্লেখ্য, ক্রিকেট প্রশাসক হিসেবে কাজ করার বদলে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল রাজীতিবিদের মতো ভাষণ দিয়ে গিয়েছেন বিগত সপ্তাহগুলিতে। তিনি দাবি করেছিলেন, আইসিসি নাকি তাদের সঙ্গে সুবিচার করেনি। বুলবুল আবার বলেছিলেন, বিশ্বে জনপ্রিয়তা হারাচ্ছে ক্রিকেট। এদিকে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও ভারত বিরোধী ভাষণ রাখেন।

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। এই সিদ্ধান্তে চরম অপমানিত হয়েছিল বাংলাদেশ। এর জেরে বাংলাদেশের ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি তুলেছিল, টি২০ বিশ্বকাপে যেন বাংলাদেশ দল ভারতে খেলতে না যায়। সেই পরিস্থিতিতে ভারত খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠিও লেখে বাংলাদেশ। তবে দীর্ঘদিন ধরে আলোচনার পরে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেয়, তাদের ম্যাচগুলি অন্যত্র স্থানান্তর করা হবে না। তাদের গ্রুপও অন্য কোনও দলের সঙ্গে অদলবদল করা হবে না। এরপরই ভারতকে তোপ দাগে বিসিবি সভাপতি এবং ইউনুস সরকরের ক্রীড়া উপদেষ্টা। যদিও আইসিসির ভোটাভুটিতে এক পাকিস্তান ছাড়া কেউ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। এমনকী যে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ খেলতে চেয়েছিল, সেই শ্রীলঙ্কা নিজেরাই চায় না বাংলাদেশ তাদের দেশে গিয়ে খেলুক। এই আবহে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের বিপক্ষেই ভোট দিয়েছে শ্রীলঙ্কা। তাও নিজেদের পুরনো অবস্থানেই অনড় থেকে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe