...
...
Next Story

Bangladesh Election BNP Vs Jamaat: 'নির্বাচিত হলে সেনানিবাসে অস্ত্রের ট্রাক নিয়ে ঢুকবে', বিস্ফোরক অভিযোগ বাংলাদেশে

নাম না করেই জামাতের বিরুদ্ধে 'অভ্যুত্থানের' ছক কষার অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল। তিনি বলেন, 'নির্বাচিত হওয়ার আগেই ওরা সেনানিবাসে অস্ত্র নিয়ে প্রবেশ করতে চায়। নির্বাচিত হলে অস্ত্রের ট্রাক নিয়ে প্রবেশ করবে। সারা দেশে ওরা দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়।'

Published on: Feb 4, 2026, 09:14:06 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশে নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাম না করেই জামাতের বিরুদ্ধে 'অভ্যুত্থানের' ছক কষার অভিযোগ করেন রুহুল। তিনি বলেন, 'নির্বাচিত হওয়ার আগেই ওরা সেনানিবাসে অস্ত্র নিয়ে প্রবেশ করতে চায়। নির্বাচিত হলে অস্ত্রের ট্রাক নিয়ে প্রবেশ করবে। সারা দেশে ওরা দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়।'

জামাতের বিরুদ্ধে 'অভ্যুত্থানের' ছক কষার অভিযোগ করেন বিএনপি নেতা
জামাতের বিরুদ্ধে 'অভ্যুত্থানের' ছক কষার অভিযোগ করেন বিএনপি নেতা

এদিকে জামাত নেতারা সাম্প্রতিককালে একাধিক নারীবিদ্বেষী মন্তব্য করেছেন। এই পরিপ্রেক্ষিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উদাহরণ তুলে ধরেন রুহুল। তিনি বলেন, 'যে সকল মেয়েদের স্বামী অত্যাচার করত, তাদের কর্মসংস্থান করে দিয়েছিলেন তাঁরা। মেয়েদের সম্মানিত করেছিলেন তাঁরা, মেয়েদের শিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। সেই জিয়াউর রহমান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। তিনি ভোটে জিতলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবার নারীদের সম্মানিত করবেন।'

এছাড়া আওয়ামি লিগকেও তোপ দাগেন এই বিএনপি নেতা। তিনি বলেন, 'আওয়ামি লিগ সরকার প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিল। দেশজুড়ে তারা হত্যা, গুম, লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিল। দিনের ভোট রাতে করত। এবার সবাই সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে।'

এদিকে জামাতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিএনপির অপর এক শীর্ষস্থানীয় নেতা তথা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ফজলুর রহমান অভিযোগ করলেন, জামাতে ইসলামি যদি ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানে পরিণত হবে বাংলাদেশ। শুধু তাই নয়, নিজের নির্বাচনী কেন্দ্রের বেশ কিছু জায়গায় পাকিস্তানি সেনা মোতায়েন করা হবে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, 'জামাত যদি কোনও কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশ পাকিস্তান হয়ে যাবে। তখন ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে পাকিস্তানের মিলিটারি বসে থাকবে। জামাতের রাজাকার ও আলবদররা মিলে দেশটাকে পরাধীন বানাবে। রাস্তা দিয়ে তখন কেউ হাঁটতে পারবে না। এরা মানুষের বাচ্চা না। আল্লাহর দোহাই লাগে, আমাকে ভোট না দিলেও চলবে, কিন্তু এদের ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানিয়ে মা-বোনের সম্ভ্রম নষ্ট করবেন না। এদের চেয়ে খারাপ এ পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেনি।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe