...
...
Next Story

Bangladesh Election Latest Update: 'জামাত ক্ষমতায় এলে বাংলাদেশের ইটনা, মিঠামইন, অষ্টগ্রামে পাকিস্তানি সেনা বসে থাকবে'

নির্বাচনী এলাকায় ভোট প্রচারে গিয়ে এহেন ফজলুর রহমান অভিযোগ করলেন, জামাতে ইসলামি যদি ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানে পরিণত হবে বাংলাদেশ। শুধু তাই নয়, নিজের নির্বাচনী কেন্দ্রের বেশ কিছু জায়গায় পাকিস্তানি সেনা মোতায়েন করা হবে বলেও দাবি করেন তিনি।

Published on: Feb 4, 2026, 08:46:04 IST
By
Prefer HTon Google
Advertisement

জামাতে ইসলামির বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ করলেন বিএনপি নেতা তথা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। একদা আওয়ামি লিগ করা ফজলুর রহমান আসন্ন নির্বাচনে বিএনপির টিকিট পেয়েছেন। তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটে লড়ছেন। নিজের নির্বাচনী এলাকায় ভোট প্রচারে গিয়ে এহেন ফজলুর রহমান অভিযোগ করলেন, জামাতে ইসলামি যদি ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানে পরিণত হবে বাংলাদেশ। শুধু তাই নয়, নিজের নির্বাচনী কেন্দ্রের বেশ কিছু জায়গায় পাকিস্তানি সেনা মোতায়েন করা হবে বলেও দাবি করেন তিনি।

ফজলুর রহমান অভিযোগ করলেন, জামাতে ইসলামি যদি ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানে পরিণত হবে বাংলাদেশ। (REUTERS)
ফজলুর রহমান অভিযোগ করলেন, জামাতে ইসলামি যদি ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানে পরিণত হবে বাংলাদেশ। (REUTERS)

নির্বাচনী সভায় ভাষণ রাখার সময় ফজলুর রহমান বলেন, 'জামাত যদি কোনও কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশ পাকিস্তান হয়ে যাবে। তখন ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে পাকিস্তানের মিলিটারি বসে থাকবে। জামাতের রাজাকার ও আলবদররা মিলে দেশটাকে পরাধীন বানাবে। রাস্তা দিয়ে তখন কেউ হাঁটতে পারবে না। এরা মানুষের বাচ্চা না। আল্লাহর দোহাই লাগে, আমাকে ভোট না দিলেও চলবে, কিন্তু এদের ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানিয়ে মা-বোনের সম্ভ্রম নষ্ট করবেন না। এদের চেয়ে খারাপ এ পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেনি।'

বিএনপির এই নেতা বলেন, 'বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিভ্রান্ত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।' এদিকে জামাতের প্রচার নিয়ে ফজলুর রহমান বলেন, 'কয়েকজন নারীকে বোরকা পরিয়ে ছাড়া হয়েছে। তারা বাচ্চাদের বিস্কুট ও চকলেট দিচ্ছে আর মায়েদের বলছে ভোট দিলে জন্নতের টিকিট পাওয়া যাবে। যারা এমন দাবি করে, তারা মহাপাপ করছে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe