...
...
Next Story

Bangladesh thanks Pakistan: টি২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ বাংলাদেশি উপদেষ্টার

নিজের পোস্টে আসিফ লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না।’

Published on: Feb 5, 2026, 12:00:11 IST
By
Prefer HTon Google
Advertisement

টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এই নিয়ে এবার পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে সোশ্যল মিডিয়ায় পোস্ট করলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিজের পোস্টে আসিফ লেখেন, 'ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।'

টি২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ বাংলাদেশি উপদেষ্টার (@ChiefAdviserGoB)
টি২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ বাংলাদেশি উপদেষ্টার (@ChiefAdviserGoB)

উল্লেখ্য, ভারতের সঙ্গে টি২০ বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় পাকিস্তান। এবার এই বিষয়ে মুখ খুললে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজে। তিনি বলেছেন, আমরা ভারতের বিপক্ষে মাঠে নামব না। তিনি আরও বলেন, 'রাজনীতিকে খেলার সঙ্গে যুক্ত করা উচিত নয়।' মুখে তিনি এই কথা বললেও নিজেরাই খেলা নিয়ে রাজনীতি করছে পাকিস্তান। উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না আসতে চাওয়ায় পাকিস্তান তাদের পাশে দাঁড়িয়েছে। এরই সঙ্গে বাংলাদেশের আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে ভারত বিরোধিতার সুর চড়িয়েছে পাকিস্তান।

এই আবহে ৪ ফেব্রুয়ারি ইসলামাবাদে শেহবাজ শরিফ বলেন, 'টি২০ বিশ্বকাপ নিয়ে আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না।' তিনি এটিকে সঠিক সিদ্ধান্ত হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন, অনেক চিন্তাভাবনার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, 'খেলাধুলায় কোনও রাজনীতি হওয়া উচিত নয়। আমরা বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি।' এদিকে পাক সরকারের এই সিদ্ধান্তে তাদের দেশের ক্রিকেট বোর্ড বড় সমস্যায় পড়তে পারে বলে দাবি করা হচ্ছে একাধিক রিপোর্টে। তবে পিসিবি এখনও সরকারি ভাবে আইসিসিকে চিঠি লিখে জানায়নি যে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে। এমনকী পাকিস্তান দল ইতিমধ্যেই শ্রীলঙ্কাতে পৌঁছেও গিয়েছে। এই ভাবে পাকিস্তান শাস্তি এড়াতে চাইছে বলে মনে করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe