আজ, ১২ ফেব্রুয়ারি টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবেন ভারতীয় ক্রিকেট দল। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। সেই ম্যাচের প্রস্তুতির সময়ই জোর ধাক্কা খেল ভারত। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা নাগাদ ভারতীয় খেলোয়াড়রা নেটে নামেন। টপ অর্ডারে প্রথমে ব্যাট করতে আসেন ইশান কিষাণ। আর নেট অনুশীলনের সময়ই ইশান ছিটকে পড়েন জসপ্রীত বুমরাহর একটি ইয়র্কারে।

জানা গিয়েছে, বুমরাহর ইয়র্কার ইশান কিষাণের বাঁ পায়ে আঘাত করেছিল। এরপর ব্যাট জালে রেখে প্যাড খুলে মাটিতে বসে পড়েন তিনি। শীঘ্রই ফিজিও তাঁর কাজ শুরু করেন। কিছুক্ষণ পরেই ইশান নিজের পায়ে দাঁড়ান। তবে সেই কিছু মুহুর্তের জন্য ভারতীয় শিবিরে উদ্বেগের ঢেউ আছড়ে পড়েছিল। কারণ একজন ওপেনার ইতিমধ্যে অসুস্থ এবং দলের অপর ওপেনার ফর্মে ছিলেন না। এই আবহে ইশান কিষাণও যদি চোটের জন্য ছিটকে যেতেন, তাহলে দলের ভারসাম্যই চলে যেত। তবে ভাগ্যক্রমে ইশান কিষাণ চোট পাওয়ার পরে শীঘ্রই উঠে পড়েন এবং কিছুক্ষণ ব্যাট করেন। পরে তিনি মাঠের বাইরে চলে যান।
রিপোর্ট অনুযায়ী, অভিষেক শর্মাকে আবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই আবহে তিনি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন কি না, তা নিয়ে জল্পনা এখনও বজায় রয়েছে। এর আগে দিল্লিতে কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলেন অভিষেক। তখনই জানা গিয়েছিল, তিনি অসুস্থ। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ১১ ফেব্রুয়ারি তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তিনি ম্যাচফিট কি না, তা নিয়ে এখনও দলের তরফ থেকে কোনও আপডেট দেওয়া হয়নি। এই আবহে আজ নামিবিয়ার বিরুদ্ধে সঞ্জু স্যামসনকে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে টানা দ্বিতীয় দিনের জন্য নেটে কঠোর বোলিং অনুশীলন করেন জসপ্রীত বুমরাহ। এর আগে অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে নিশ্চিত ভাবে খেলতে চলেছেন বুমরাহ। এরপর ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে। আজকের ম্যাচটি সেই মহারণের প্রস্তুতি হিসেবে দেখতে পারে ভারতীয় দল।
{{/usCountry}}এদিকে টানা দ্বিতীয় দিনের জন্য নেটে কঠোর বোলিং অনুশীলন করেন জসপ্রীত বুমরাহ। এর আগে অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে নিশ্চিত ভাবে খেলতে চলেছেন বুমরাহ। এরপর ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে। আজকের ম্যাচটি সেই মহারণের প্রস্তুতি হিসেবে দেখতে পারে ভারতীয় দল।
{{/usCountry}}