...
...
Next Story

ICC T20 World Cup Latest Update: টি২০ বিশ্বকাপ থেকে মুস্তাফিজদের বাদ দেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে আরও এক পদক্ষেপ ICC-র

বাংলাদেশ খেলতে না গেলেও বাংলাদেশের বহু সাংবাদিক ভারত এবং শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপ কভার করতে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন আইসিসির কাছে। তাঁদের সবার আবেদন বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যমে।

Published on: Jan 27, 2026, 08:12:40 IST
By
Prefer HTon Google
Advertisement

ভারতে নিয়ে না খেলার জন্য ইতিমধ্যেই টি২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। আর এবার বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি। এই আবহে বাংলাদেশের কোনও সাংবাদিক এবার টি২০ বিশ্বকাপ কভার করত ভারতে আসতে পারবেন না। উল্লেখ্য, বাংলাদেশ খেলতে না গেলেও বাংলাদেশের বহু সাংবাদিক ভারত এবং শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপ কভার করতে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন আইসিসির কাছে। তাঁদের সবার আবেদন বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যমে।

বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি।
বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি।

এদিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আসন্ন টি২০ বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তথা সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আর এতে বেজায় চটেছে আইসিসি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। এমনকী এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে ব্যান করা হতে পারে বলে জানিয়ে রেখেছে আইসিসি। শুধু তাই নয়, পাকিস্তান যদি টি২০ বিশ্বকাপ না খেলে, তাহলে বিদেশি খেলোয়াড়দের পিএসএলে খেলতে যাওয়ার ক্ষেত্রে আইসিসি নৌ অবজেকশন সার্টিফিকেট দেবে না। এছাড়া সব আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সিরিজও বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের।

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। এই সিদ্ধান্তে চরম অপমানিত হয়েছিল বাংলাদেশ। এর জেরে বাংলাদেশের ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি তুলেছিল, টি২০ বিশ্বকাপে যেন বাংলাদেশ দল ভারতে খেলতে না যায়। সেই পরিস্থিতিতে ভারত খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠিও লেখে বাংলাদেশ। তবে দীর্ঘদিন ধরে আলোচনার পরে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেয়, তাদের ম্যাচগুলি অন্যত্র স্থানান্তর করা হবে না। তাদের গ্রুপও অন্য কোনও দলের সঙ্গে অদলবদল করা হবে না। এরপরই ভারতকে তোপ দাগে বিসিবি সভাপতি এবং ইউনুস সরকরের ক্রীড়া উপদেষ্টা। যদিও আইসিসির ভোটাভুটিতে এক পাকিস্তান ছাড়া কেউ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। এমনকী যে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ খেলতে চেয়েছিল, সেই শ্রীলঙ্কা নিজেরাই চায় না বাংলাদেশ তাদের দেশে গিয়ে খেলুক। এই আবহে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের বিপক্ষেই ভোট দিয়েছে শ্রীলঙ্কা। তাও নিজেদের পুরনো অবস্থানেই অনড় থেকে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe