...
...
Next Story

Indian Oil Import Updates: হরমুজ প্রণালীতে আটকে শ'য়ে শ'য়ে ট্যাঙ্কার, তেল সংকটে ভারতের দিকে হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া

আগামী দিনে ভারতসহ সারা বিশ্বে তেলের সংকট দেখা দিতে পারে। তবে ভারত সাফ জানিয়ে দিয়েছে যে, পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল রয়েছে দেশে। কিন্তু রাশিয়া-ইউক্রেনের মতো যুদ্ধ যদি চলতে থাকে, তাহলে সংকট আরও ঘনীভূত হতে পারে। এই আবহে ফের একবার ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছে রাশিয়া।

Published on: Mar 5, 2026, 09:49:42 IST
By
Prefer HTon Google
Advertisement

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে কয়েকশো তেলের ট্যাঙ্কার আটকে আছে। এর মধ্যে ভারতীয় পতাকাবাহী ৩৭টি জাহাজও আটকে আছে। এর ফলে আগামী দিনে ভারতসহ সারা বিশ্বে তেলের সংকট দেখা দিতে পারে। তবে ভারত সাফ জানিয়ে দিয়েছে যে, পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল রয়েছে দেশে। কিন্তু রাশিয়া-ইউক্রেনের মতো যুদ্ধ যদি চলতে থাকে, তাহলে সংকট আরও ঘনীভূত হতে পারে। এই আবহে ফের একবার ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছে রাশিয়া।

রাশিয়া জানিয়েছে, তারা ভারতে তেল পাঠাতে প্রস্তুত। (AFP)
রাশিয়া জানিয়েছে, তারা ভারতে তেল পাঠাতে প্রস্তুত। (AFP)

রাশিয়া জানিয়েছে, তারা ভারতে তেল পাঠাতে প্রস্তুত। ভারতীয় জলসীমায় অ-রাশিয়ান জাহাজে প্রায় ৯.৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল রয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে তা ভারতে পৌঁছাতে পারে। একটি সূত্র সরাসরি রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এই সব অ-রাশিয়ান কার্গোগুলি ঠিক কোথায় যাচ্ছে তা অবশ্য বলতে অস্বীকার করেছেন সেই সূত্র। রিপোর্ট অনুযায়ী, ভারতে ২৫ দিনের অপরিশোধিত তেল মজুদ রয়েছে। ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে নয়াদিল্লি অন্যান্য সরবরাহ শৃঙ্খলের সন্ধান করছে। ভারতের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত আমদানি হরমুজ প্রণালী থেকে আসে। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি রুট। এবং এই রুটটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার জেরে অন্য বিকল্পের খোঁজে গোটা বিশ্ব।

ভারতীয় শোধনাগারগুলি প্রতিদিন প্রায় ৫.৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়া করে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, ভারতের অপরিশোধিত চাহিদার ৪০ শতাংশ পর্যন্ত মেটাতে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। রিপোর্ট অনুযায়ী, জানুয়ারিতে ভারতে অপরিশোধিত রাশিয়ান তেল আমদানি কমে দৈনিক ১.১ মিলিয়ন ব্যারেল হয়েছে। ২০২২ সালের নভেম্বরের পরে যা সর্বনিম্ন। সূত্রটি জানিয়েছে যে ফেব্রুয়ারিতে অবশ্য রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির হার ৩০ শতাংশে ফিরে এসেছে। দুটি শোধনাগারের সূত্র জানিয়েছে, ভারতীয় রিফাইনারগুলি রাশিয়ান অপরিশোধিত তেল বিক্রি করা ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে রাশিয়ার তেল কেনার হার বৃদ্ধির বিষয়টি সরকারের নির্দেশনার উপর নির্ভর করবে। কারণ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারত যদি ফের রাশিয়ার তেল কেনা বাড়ায়, তাহলে তিনি ফের শুল্ক চাপাবেন ভারতের ওপরে। যদিও বা ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ বলে ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe