...
...
Next Story

Indians Stranded in Dubai: দুবাইতে আটকে পড়া ভারতীয়দের জন্য কেউ খুলেছেন ৬৪ ফ্ল্যাট, কেউ দিয়েছেন ৬ রোলস রয়েস

দুবাইতে আটকে পড়া ভারতীয়দের জন্য নিজের বিল্ডিংয়ের দরজা খুলে দিলেন আল মিজান গ্রুপের চেয়ারম্যান যোগেশ দোশী। এদিকে দুবাইয়ের অদূরে আজমানেও এক ভারতীয় ব্যবসায়ী তাঁর ফার্মহাউজে আটকে পড়া ভারতীয়দের থাকার বন্দোবস্ত করেছেন। সেই ব্যবসায়ীর নাম ধীরজ জৈন।

Published on: Mar 10, 2026, 14:22:23 IST
By
Prefer HTon Google
Advertisement

পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহে অনেক ভারতীয়ই আটকে পড়েছেন দুবাই সহ বহু জায়গায়। এই আবহে এবার দুবাইতে আটকে পড়া ভারতীয়দের জন্য নিজের বিল্ডিংয়ের দরজা খুলে দিলেন আল মিজান গ্রুপের চেয়ারম্যান যোগেশ দোশী। তাঁর সেই বিল্ডিংয়ে আছে ৬৪টি ফ্ল্যাট। দুবাইতে যে সকল ভারতীয় আটকে পড়েছেন, তাঁদের বিনামূল্যে সেখানে থাকতে দিচ্ছেন যোগেশ। এছাড়াও খাবারও সরবরাহ করা হচ্ছে সেই সব ভারতীয়দের।

ভারতীয় ব্যবসায়ীর ফার্মহাউজে থাকছেন দুবাইতে আটকে পড়া বেশ কিছু ভারতীয় (AP)
ভারতীয় ব্যবসায়ীর ফার্মহাউজে থাকছেন দুবাইতে আটকে পড়া বেশ কিছু ভারতীয় (AP)

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ফোরাম এবং দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেটের ব্যবস্থাপনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান যোগেশ। তাঁর এই ফ্ল্যাটগুলিতে ১২৫ জন ভারতীয়কে আশ্রয় দেওয়া হয়েছে। এদিকে দুবাইয়ের অদূরে আজমানেও এক ভারতীয় ব্যবসায়ী তাঁর ফার্মহাউজে আটকে পড়া ভারতীয়দের থাকার বন্দোবস্ত করেছেন। সেই ব্যবসায়ীর নাম ধীরজ জৈন। আটকে পড়া ভারতীয়দের সেই ফার্মহাউজে নিয়ে যেতে বা সেখান থেকে অন্যত্র নিয়ে যেতে নিজের ১১টি গাড়ি ব্যবহার করতে দিয়েছেন ধীরজ। এর মধ্যে ৬টি আবার রোলস রয়েস।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের একাধিক স্থানে হামলা চালিয়েছিল ইরান। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আবু ধাবির বহু হোটেল, ভবন, বন্দরে হামলা চালিয়েছে ইরান। দুবাইয়ের বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানি মিসাইলের আঘাতে। এমনকী দুবাইয়ের বিমানবন্দরেও আছড়ে পড়েছে ইরানের মিসাইল। দুবাইয়ে মেরিনার টাওয়ার, বিলাসবহুল পাম জুমেইরা এলাকার ফেয়ারমন্ট দ্য পাম হোটেল, বুর্জ আল আরব হোটেল থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। যদিও এই সব জায়গায় হামলার বিষয়টি সরকারি ভাবে স্বীকার করছে না আমিরাতি সরকার। শুধু তাই নয়, দুবাই বিমানবন্দরে হামলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সত্ত্বেও সে দেশের সরাকারি টিভি চ্যানেলে দাবি করা হয়েছে, বিমানবন্দরে নাকি কোনও হামলাই হয়নি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe