...
...
Next Story

Jamaat e Islami Bangladesh: টাকা দিয়ে 'জন্নতের টিকিট বিক্রির' চেষ্টা জামাত নেতার, বাংলাদেশিরাই দিল 'শিক্ষা'

ভোট কেনার জন্যে টাকা বিলিয়ে ধরা পড়লেন জামাত নেতা। ঘটনাটি ঘটে মোংলায়, ১১ ফেব্রুয়ারি গভীর রাতে। তবে অভিযুক্ত জামাত নেতাকে গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছে।

Published on: Feb 12, 2026, 08:03:28 IST
By
Prefer HTon Google
Advertisement

কথা ছিল শেখ হাসিনা পরবর্তী সময়ে 'স্বচ্ছ' ভোট করানো হবে। ভোট প্রচারে নেমে আবার জামাতে ইসলামি নেতারা দাবি করেছিলেন, দাঁড়িপাল্লায় (জামাতের নির্বাচনী প্রতীক) ভোট দিলে নাকি জন্নত বা স্বর্গে যাবেন ভোটাররা। এই আবহে 'জন্নতের টিকিট বিক্রি' করতে গিয়ে 'যাত্রীদেরই' টাকা দিলেন জামাত নেতা। অর্থাৎ, ভোট কেনার জন্যে টাকা বিলিয়ে ধরা পড়লেন জামাত নেতা। ঘটনাটি ঘটে মোংলায়, ১১ ফেব্রুয়ারি গভীর রাতে। তবে অভিযুক্ত জামাত নেতাকে গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছে। এই আবহে কীভাবে বাংলাদেশে স্বচ্ছ ভোট হবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

ভোট কেনার জন্যে টাকা বিলিয়ে ধরা পড়লেন জামাত নেতা। (AP)
ভোট কেনার জন্যে টাকা বিলিয়ে ধরা পড়লেন জামাত নেতা। (AP)

জানা গিয়েছে, মোংলার ৫ নম্বর ওয়ার্ড জামাত সভাপতি মহম্মদ জসিম উদ্দিন টাকা বিলিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। সেই সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। তাঁর নেতৃত্বে ৭-৮ জন জামাত কর্মীরাও ছিল। স্থানীয়রাই এই সব জামাত নেতাকর্মীদের তাড়া করে। পরে তাদের ধরে যৌথবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপরে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে ১০ হাজার টাকা জরিমানা করে এই জামাত নেতাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে ভোটকেন্দ্রের কাছেই একটি শিবির করে সেখান থেকে ভোটার স্লিপ দিচ্ছিল জামাতে ইসলামি। তবে জসিম উদ্দিন টাকা বিলিয়ে ভোট কেনার সময় ধরা পড়ায় সেই শিবির সরানো হয়। জামাত নেতাকে ভোটকেন্দ্রের আশেপাশে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জসিমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় তাঁকে জরিমানা করা হয়েছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এদিকে এলাকায় শান্তি বজায় রাখতে নৌবাহিনী, বিজিবি, পুলিশের সদস্যরা টহল দিয়ে চলেছেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe