...
...
Next Story

Kolkata Gold and Silver Price on 6th March: যুদ্ধের আবহে আজ ফের পরিবর্তন সোনার দামে, আজ কোনদিকে হলুদ ধাতুর দরের গ্রাফ?

আজ কলকাতায় সোনা এবং রুপো বিকোচ্ছে অনেকটাই কম দামে। গত একসপ্তাহে ৫ দিন বেড়েছিল সোনার দাম, এদিকে হলুদ ধাতুর দাম ২ দিন কমেছে এর মধ্যে। আর ইরান যুদ্ধের আবহে আজও সস্তা হল সোনা।

Published on: Mar 6, 2026, 09:51:54 IST
By
Prefer HTon Google
Advertisement

যুদ্ধের আবহে সোনার দাম কমল কলকাতায়। এরই সঙ্গে আজ রুপোর দামও অনেকটাই কমেছে একধাক্কায়। এই আবহে আজ কলকাতায় সোনা এবং রুপো বিকোচ্ছে অনেকটাই কম দামে। গত একসপ্তাহে ৫ দিন বেড়েছিল সোনার দাম, এদিকে হলুদ ধাতুর দাম ২ দিন কমেছে এর মধ্যে। আর ইরান যুদ্ধের আবহে আজও সস্তা হল সোনা।

আজ কলকাতায় সোনা এবং রুপো বিকোচ্ছে অনেকটাই কম দামে। (REUTERS)
আজ কলকাতায় সোনা এবং রুপো বিকোচ্ছে অনেকটাই কম দামে। (REUTERS)

রিপোর্ট অনুযায়ী, জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে ১৬১১৫ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ১৬১১৫০ টাকা। অপরদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে ১৬০৩৫ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ১৬০৩৫০ টাকা। গতকালকের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনার দাম কমেছে ১০ গ্রামে ৭৮০ টাকা ও সোনার বাটের দামও কমেছে ১০ গ্রামে ৭৭৫ টাকা করে।

এদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ১৫৩২০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ ১৫৩২০০ টাকা। গতকালকের তুলনায় আজ দোকানগুলিতে ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কমেছে ১০ গ্রামে ৭৪০০ টাকা। এর আগে গত ৫ মার্চ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ১,৬০,৬০০ টাকা। এদিকে সেদিন ১ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ১৬০৬০ টাকা।

এদিকে আজ কলকাতায় প্রতি কেজি রুপোর বাট বিকোচ্ছে ২৬৩৩৫০ টাকায়। এদিকে প্রতি কেজি খুচরো রুপো বিকোচ্ছে ২৬৩৪৫০ টাকায়। আজ কলকাতার দোকানগুলিতে রুপোর দাম কমেছে কেজিতে ২৮৮০০ টাকা করে। এর আগে গত ৫ মার্চ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ছিল ২৯২১৫০ টাকা। আর সেদিন কলকাতায় খুচরো রুপোর দাম ছিল ২৯২২৫০ টাকা।

এর আগে ৩ মার্চ কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৯২২৫০ টাকা। গত ১ মার্চ প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৯২৭০০ টাকা। ২৮ ফেব্রুয়ারি কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৬৮৮০০ টাকা। ২৭ ফেব্রুয়ারি প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৬২৯৫০ টাকা। ২৬ ফেব্রুয়ারি প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৭০৩০০ টাকা। ২৫ ফেব্রুয়ারি প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৬৬৮৫০ টাকা। ২৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ২৬৫৪০০ টাকা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe