...
...
Next Story

NEET PG 2025 examination Date Case in SC: এক শিফটেই হবে পরীক্ষা, নিট পিজি-২০২৫ কবে? NBE-কে আজ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

এনবিই যুক্তি দিয়েছিল যে শীর্ষ আদালতের ৩০ মে-র আদেশ অনুসারে পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত করতে হলে প্রায় এক হাজার পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন।

Published on: Jun 6, 2025, 14:41:39 IST
By | Written by
Prefer HTon Google
Advertisement

প্রত্যাশা মতোই পিছিয়ে গেল মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির পরীক্ষা নিট পিজি। সুপ্রিম কোর্ট শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনকে বলে, এক শিফটে ৩ অগস্ট এই পরীক্ষা পরিচালনা করতে পারে তারা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ প্রাথমিকভাবে এনবিই-কে প্রশ্ন করেছিলেন, কেন এই পরীক্ষা করাতে দুই মাসের বেশি সময় চাইছে তারা। অবশেষে ৩ অগস্ট এই পরীক্ষা নেওয়ার জন্য অনুমতি দেওয়া হল এনবিই-কে। শীর্ষ আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে নিট পিজি পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য আর সময় দেওয়া হবে না এনবিই-কে। (আরও পড়ুন: মুখে পরমাণু যুদ্ধের কথা বলা পাকিস্তানের ৪৫% দরিদ্র, ১৬% অতিদরিদ্র: বিশ্বব্যাঙ্ক)

এক শিফটেই হবে পরীক্ষা, নিট পিজি-২০২৫ কবে? NBE-কে আজ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
এক শিফটেই হবে পরীক্ষা, নিট পিজি-২০২৫ কবে? NBE-কে আজ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: এবার ট্রাম্পের ইমপিচমেন্টের দাবি মাস্কের, পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান…

আরও পড়ুন: কাশ্মীর পেল ২ জোড়া বন্দে ভারত, বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু দিয়ে যেতে কত খরচ?

এর আগে ১৫ জুন দুই দফায় এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে স্বচ্ছতার স্বার্থে সিঙ্গল-শিফটে এই পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই আবহে ১৫ জুনের পীক্ষা স্থগিত হয়। এদিকে এক শিফটে পরীক্ষা করাতে দুই মাসের বেশি সময় চেয়েছিল এনবিই। এনবিই যুক্তি দিয়েছিল যে শীর্ষ আদালতের ৩০ মে-র আদেশ অনুসারে পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত করতে হলে প্রায় এক হাজার পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন। এই আবহে এনবিই-র আবেদনে বলা হয়, ব্যবস্থাপনা যত ক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে, তত দিন পরীক্ষা নেওয়া সম্ভব নয়। (আরও পড়ুন: আইফেল টাওয়ার থেকে ৩৫ মিটার উঁচু,মোদীর উদ্বোধন করা চেনাব সেতুতে আছে কলকাতার ছোঁয়া)

আরও পড়ুন: রেপো রেট কমানোর হ্যাটট্রিক RBI-এর, সঙ্গে ক্যাশ রিজার্ভ রেশিওতেও কাটছাঁট

এই আবহে শুক্রবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এনবিই-কে জানিয়ে দেওয়া হল, ৩ অগস্ট নিট পিজি আয়োজন করতে হবে। অর্থাৎ, আগের ঘোষিত দিনক্ষণ থেকে প্রায় ১ মাস ১৮ দিন পিছিয়ে গেল মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। সুপ্রিম নির্দেশ মেনে পরীক্ষার নতুন বিশদ এবং অ্যাডমিট কার্ড বিতরণের ঘোষণা করা হবে শীঘ্রই। natboard.edu.in ও nbe.edu.in ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। প্রসঙ্গত, প্রতি বছরে মেডিক্যালের বিভিন্ন বিষয়ে এমডি/এমএস/পিজি ডিপ্লোমা/ডিএনবি-র জন্য নিট পিজি-র আয়োজন করা হয়। কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি-র মাধ্যমেই নেওয়া হয় নিট পিজি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe