...
...
Next Story

Pakistan Cricket:একেই পাক ক্রিকেটারদের পকেটে 'ছোবল' নকভির, এবার বাবরদের আসন্ন সিরিজ ঘিরেও অনিশ্চয়তা, কেন?

পাকিস্তানের ক্রিকেট ঘিরে কী ঘটছে?

Published on: Mar 2, 2026, 21:00:50 IST
By
Prefer HTon Google
Advertisement

পাকিস্তানের ক্রিকেটে 'সময়' খুব একটা ভালো যাচ্ছে না! টি২০ বিশ্বকাপ শুরুর আগে বয়কটের হুমকি দেওয়া পাক বোর্ড, বিশ্বকাপে তাদের ক্রিকেটারদের ‘ফ্লব শো’তে ব্যাপক ক্ষুব্ধ। বোর্ডের প্রধান নকভি তো প্রত্যেক ক্রিকেটারের ৫০ লক্ষ টাকা করে জরিমানাই করে দিয়েছেন পাকিস্তান সেমিফাইনালে না ওঠায়। এরও আগে পাকিস্তান, অনুর্ধ্ব ১৯ দল ছোটদের বিশ্বকাপে শুধু ভারতের কাছেই হারেনি, বিশ্বকাপ থেকে ছিটকেও যায়, যে কাপ দয় করে ভারতের ছোটরা! এদিকে, পাক ক্রিকেটারদের পেকেটে নকভির ধার্য করা জরিমানার 'ছোবল' পড়ার পর এবার আবার পাকিস্তানের আসন্ন বাংলাদেশ-সিরিজ অনিশ্চয়তায়!

একেই পাক ক্রিকেটারদের পকেটে 'ছোবল' নকভির, এবার বাবরদের আসন্ন সিরিজ ঘিরেও অনিশ্চয়তা. (Photo by Ishara S. KODIKARA / AFP) (AFP)
একেই পাক ক্রিকেটারদের পকেটে 'ছোবল' নকভির, এবার বাবরদের আসন্ন সিরিজ ঘিরেও অনিশ্চয়তা. (Photo by Ishara S. KODIKARA / AFP) (AFP)

ইউনুস আমলের বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্যতা অনেকেরই নজর কেড়েছে। এবার বাংলাদেশে বদলেছে সরকার। বাংলাদেশে এখন নির্বাচিত বিএনপির সরকার। সেই বাংলাদেশেই খেলতে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মধ্যে বাংলাদেশে পাকিস্তানের খেলা কার্যত অনিশ্চিত হয়ে রয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ-র দাবি, চলমান আঞ্চলিক উত্তেজনায় অনিশ্চয়তার মুখে পড়েছে এই সফর।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র খবর অনুসারে,'বিসিবির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সিরিজটি সূচি অনুযায়ী চলবে ধরে নিয়েই এখন পর্যন্ত দুই ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশে আসার সম্ভাব্য ফ্লাইট কোনটি হলে ভালো হয়, পিসিবি সে বিষয়ে এখন কাজ করছে বলে জানায় বিসিবির এই সূত্র।' ৯ মার্চ বাংলাদেশে পৌঁছনোর কথা পাকিস্তানের। তিনটি ওয়ানডে সিরিজ রয়েছে সেখানে। এরপর ২৬ মার্চ ফেরার কথা পাকিস্তান দলের। তবে সেই সিরিজ পাকিস্তানের খেলা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe