...
...
Next Story

Pakistan Cricketer to ICC on Bangladesh: বাংলাদেশের জন্য মন কেঁদে উঠল জঙ্গিপন্থী আফ্রিদির, খরা কবলিত মাটির মত ফাটল হৃদয়!

পাকিস্তান আইসিসিকে হুমকি দিয়েছিল যে যদি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয় তবে তারাও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাদের নাম প্রত্যাহার করতে পারে। তবে জয় শাহের নেতৃত্বে আইসিসি অনড় ছিল নিজেদের অবস্থানে।

Published on: Jan 25, 2026, 13:42:13 IST
By
Prefer HTon Google
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের কারণে সবচেয়ে বেশি কষ্ট যেন পাচ্ছে পাকিস্তান। নিরাপত্তার কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে চায়নি বাংলাদেশ। পাকিস্তান এ ব্যাপারে বাংলাদেশের পূর্ণ সমর্থন করেছিল। পাকিস্তান আইসিসিকে হুমকি দিয়েছিল যে যদি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয় তবে তারাও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাদের নাম প্রত্যাহার করতে পারে। তবে জয় শাহের নেতৃত্বে আইসিসি অনড় ছিল নিজেদের অবস্থানে। এই পরিস্থিতিতে পাকিস্তানের অনেক প্রাক্তন খেলোয়াড় ক্ষুব্ধ হয়ে পড়েছেন। এদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন পাক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি ভারতের নাম নিয়ে আইসিসিকে আক্রমণ শানিয়েছেন।

ভারতের নাম নিয়ে আইসিসিকে তোপ আফ্রিদির
ভারতের নাম নিয়ে আইসিসিকে তোপ আফ্রিদির

শাহিদ আফ্রিদি বলেছেন যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যখন ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে যেতে অস্বীকার করেছিল, তখন আইসিসি ভারতের ম্যাচগুলি একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করেছিল। তবে বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি একই বোঝাপড়া দেখাতে রাজি হয়নি। শহিদ আফ্রিদি এক্স পোস্টে লেখেন, 'বাংলাদেশ ও আইসিসি ইভেন্টে খেলা প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এই কাজে আমি খুবই হতাশ। অভিন্ন আচরণ ও ন্যায্যতা বিশ্ব ক্রিকেট শাসনের ভিত্তি। বাংলাদেশের খেলোয়াড় ও লাখ লাখ সমর্থকদের সম্মান করা উচিত। তাদের সঙ্গে দ্বিচারিতা করা ঠিক নয়। আইসিসির উচিত সম্পর্ক গড়ে তোলা, তা নষ্ট করা নয়।' এই আফ্রিদি অপারেশন সিঁদুরের পরে ভারতের বিরুদ্ধে 'বিজয় ব়্যালি' বের করেছিল বাইকে করে। এই জঙ্গি মানসিকতার আফ্রিদি কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেছে। এখন বাংলাদেশের জন্য যত না আফ্রিদির হৃদয়ে ফাটল ধরেছে, তার থেকে বেশি ভারত বিরোধিতার সুযোগ পেয়ে তিনি সরব হয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ টি২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন বললেন, 'আইসিসি এবার টি২০ বিশ্বকাপে খেলানোর জন্য ২২তম দল খুঁজুক।' তাঁর বক্তব্য, বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। এর মানে কি পাকিস্তানও টি২০ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করছে? এই প্রশ্নের জবাবে মহসিন নকভি বলেন, 'প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন। তিনি ফিরলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।' তিনি এও জানান, পাকিস্তান বিশ্বকাপ খেলতে না গেলে নাকি পিসিবির কাছে 'বি', 'সি', 'ডি' পরিকল্পনা তৈরি আছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe