পাকিস্তানের সেনার ঘুম ইতিমধ্যেই কেড়েছে বালোচিস্তানের বিদ্রোহীরা। আসিম মুনিরের নেতৃত্বাধীন পাকিস্তানি সেনার একাধিক সৈন্যকে বালোচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বিএলএ পাকড়াও করেছে বলে কিছুদিন আগে বিএলএ-র তরফে দাবি করা হয়। এদিকে, মুনিরের সেনার আবার দাবি, পাকিস্তানের কোনও সৈন্য বালোচদের হাতে আটক নেই।

শান্তিতে থাকতে পারছে না পাকিস্তান! একদিকে, আফগানিস্তান সীমান্ত নিয়ে কাবুল-ইসলামাবাদ পারদ চড়ছে, অন্যদিকে, ঘরের মধ্যেই বালোচ বিদ্রোহীরা ক্রমেই পর পর হানায় ঘুম কাড়ছে! এরই মাঝে বালোচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বিএলএ দাবি করেছে, পাকিস্তানের একাধিক সেনা তাদের হাতে বন্দি। এদিকে, পাকিস্তান তা মানতে চায়নি। এরপরই এক ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে বড়সড় বোমা ফাটিয়েছে! তাতে কার্যত নাক কেটেছে পাকিস্তানেরই!
বিএলএ-র তরফে প্রকাশ হওয়া ভিডিয়োয় কয়েকজন পাকিস্তানি সেনার পোশাক পরা ব্যক্তিকে দেখা যায়। তাঁরা ভিডিয়োয় দাবি করেছেন, তাঁরা পাকিস্তানি সৈন্য। ভিডিয়োয় তাঁদের প্রশ্ন,' সেনা (পাকিস্তান সেনা) কীভাবে বলতে পারে যে আমরা তাদের জওয়ান নই? এই কার্ড (আইডি, পরিচয়পত্র) তাহলে কাদের?' ওই উর্দি পরা অক ব্যক্তিকে ভিডিয়োয় বলতে শোনা যায়,'আমার পরিচয়পত্রটি দেখুন, পাকিস্তান আমাকে এটি দিয়েছে... ঈশ্বরের দোহাই, আমি অনুরোধ করছি, আমার বাবা প্রতিবন্ধী, এবং আমি বাড়ির বড়। আমরা আপনার কর্মী নই বলে এই অবিচার করবেন না।' বালোচ ডেরায় পাক সেনা হিসাবে বন্দি হিসাবে দাবি করা একজনের প্রশ্ন,'আপনারা যদি বলতে চান যে আমরা আপনার কর্মী নই, তাহলে কেন আমাকে নিয়োগ করলেন? কেন আপনারা বলছেন ভিডিওটি ভুয়া?'
এই সপ্তাহের শুরুতে, বিদ্রোহী গোষ্ঠীটি পাকিস্তান সরকারকে বন্দি বিনিময়ের জন্য সাত দিনের সময়সীমা দিয়েছে, সতর্ক করে দিয়েছে যে যদি এই সময়ের মধ্যে আলোচনা না হয় তবে আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। জানা গেছে যে এই সময়সীমা ২২ ফেব্রুয়ারি শেষ হবে। আর তার আগে, বালোচ বিদ্রোহীরা এই ভিডিয়ো প্রকাশ করেছে। এরপর থেকেই প্রশ্ন উঠছে, আদৌ কি পাকিস্তান তাদের সৈন্যদের নিয়েও মিথ্যাচার করছে?
{{/usCountry}}এই সপ্তাহের শুরুতে, বিদ্রোহী গোষ্ঠীটি পাকিস্তান সরকারকে বন্দি বিনিময়ের জন্য সাত দিনের সময়সীমা দিয়েছে, সতর্ক করে দিয়েছে যে যদি এই সময়ের মধ্যে আলোচনা না হয় তবে আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। জানা গেছে যে এই সময়সীমা ২২ ফেব্রুয়ারি শেষ হবে। আর তার আগে, বালোচ বিদ্রোহীরা এই ভিডিয়ো প্রকাশ করেছে। এরপর থেকেই প্রশ্ন উঠছে, আদৌ কি পাকিস্তান তাদের সৈন্যদের নিয়েও মিথ্যাচার করছে?
{{/usCountry}}বালোচ বিদ্রোহীরা বলছে,আটক হওয়ারা ‘অপারেশন হেরোফ’ এর দ্বিতীয় পর্যায়ে গ্রেপ্তার করা হয়। সংগঠনটি দাবি করেছে যে তারা ইতিমধ্যেই কয়েকজন আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে কারণ তাদের জাতিগত বালুচ হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবংতাদের আটক করা হয়েছিল কারণ তাঁরা স্থানীয় পুলিশের সাথে যুক্ত ছিলেন।