...
...
Next Story

Seema Haider Update: সচিনের দ্বিতীয় সন্তানের মা হলেন পাবজি প্রেমিক পাকিস্তানিস সীমা, এই শিশুরা কোন দেশের নাগরিক?

সীমা ফের একবার মা হয়েছেন। সচিন মীনার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন সীমা। এর ১১ মাস আগে সচিনের কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন সীমা। এর আগে সীমার প্রথম স্বামীর থেকে চারটি সন্তান রয়েছে।

Published on: Feb 18, 2026, 12:45:45 IST
By
Prefer HTon Google
Advertisement

পাবজি খেলতে খেলতে প্রেমে পড়েছিলেন পাকিস্তানের সীমা হায়দার এবং ভারতের সচিন মীনা। সেই সীমা নেপাল হয়ে সচিনের সঙ্গে ভারতে এসেছিলেন। এখন তিনি সচিনের বিবাহিত স্ত্রী হিসেবে ভারতেই থাকেন। এহেন সীমা ফের একবার মা হয়েছেন। সচিন মীনার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন সীমা। এর ১১ মাস আগে সচিনের কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন সীমা। এর আগে সীমার প্রথম স্বামীর থেকে চারটি সন্তান রয়েছে।

সচিন মীনার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন সীমা।
সচিন মীনার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন সীমা।

২০২৩ সালে পাকিস্তানের করাচি থেকে ৪ সন্তান নিয়ে ভারতে এসেছিলেন সীমা হায়দার। নেপালে সীমা ও সচিনের বিয়ে হয়। এই দম্পতির দ্বিতীয় সন্তান জন্মেছে সম্প্রতি। এরপরই ফের প্রশ্ন উঠেছে, সীমা-সচিনের সন্তানদের নাগরিকত্ব নিয়ে। প্রকৃতপক্ষে, সীমা হায়দার এবং তাঁর প্রথম স্বামীর চার সন্তানরা পাকিস্তানি নাগরিক। সীমা হায়দার রাষ্ট্রপতির কাছে তাঁর নিজের এবং তাঁর সন্তানদের জন্য ভারতীয় নাগরিকত্বের দাবিতে একটি পিটিশন দায়ের করেছিলেন। তবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে সচিনের সন্তানদের নাগরিকত্বও প্রশ্নের মুখে। ভারতীয় নাগরিকত্ব আইনের শর্তাবলীর দিকে তাকালে সীমা হায়দার ভারতে প্রবেশের সময় একটি বড় ভুল করেছিলেন। যার কারণে ভারতীয় বাবা হওয়া সত্ত্বেও দুই সন্তানের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ।

ভারতের নাগরিকত্বের শর্তগুলি কী এবং এই মামলাটি কেন জটিল? ভারতে নাগরিকত্বের নিয়মগুলি মূলত নাগরিকত্ব আইন ১৯৫৫-এর অধীনে নির্ধারিত হয়। সময়ে সময়ে তা সংশোধনও করা হয়েছে। জন্ম, দীর্ঘমেয়াদী বসবাসের ভিত্তিতে ভারতে নাগরিকত্বের অনেক নিয়ম রয়েছে, যা অত্যন্ত স্পষ্ট। জন্মের ভিত্তিতে নাগরিকত্বের শর্তাবলী স্পষ্ট করে দেয় যে পিতামাতার মধ্যে একজন ভারতীয় নাগরিক কিন্তু অন্যজন অবৈধ অভিবাসী হলে সেই সন্তান ভারতের নাগরিক নন। এই অবস্থায় সচিন-সীমার সন্তানদের নাগরিকত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe