...
...
Next Story

পাকিস্তানকে দুরমুশ করতে বড় ঘুঁটি সাজাচ্ছে আফগানরা? সোশ্যাল মিডিয়া ‘দমা দম মস্ত কালান্দর’ লিখে কী বার্তা আসিফের?

আফগানিস্তানের সমর-প্রস্তুতি নিয়ে রিপোর্টে বড় দাবি।

Published on: Feb 27, 2026, 17:38:54 IST
By
Prefer HTon Google
Advertisement

বৃহস্পতির রাত থেকেই তুঙ্গে আফগানিস্তান, পাকিস্তান সংঘাত। ডুরান্ড লাইন ঘিরে দুই দেশের সংঘাতে নতুন করে আফগানিস্তান হামলা চালায় পাকিস্তানে। আফগান মুলুকের প্রতিবেশী পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে কাবুল সহ একাধিক জায়গায়। এদিকে, পাকিস্তান দাবি করেছে তারা আফগানিস্তানের তালিবানের সঙ্গে ‘খোলা যুদ্ধে’ রয়েছে পাকিস্তান। এরপরই একাধিক তথ্য উঠে আসছে এই যুদ্ধ ঘিরে।

পাক বধে বড় ঘুঁটি সাজাচ্ছে আফগানরা?‘দমা দম মস্ত কালান্দর’ লিখে কী বার্তা আসিফের? (REUTERS)
পাক বধে বড় ঘুঁটি সাজাচ্ছে আফগানরা?‘দমা দম মস্ত কালান্দর’ লিখে কী বার্তা আসিফের? (REUTERS)

আফগানিস্তানের নানঘারে অবস্থিত ‘বখতর নিউজ এজেন্সি’ দাবি করছে, পাকিস্তানকে নাস্তানাবুদ করতে বিপুল ‘সুইসাইড স্কোয়াড’ তৈরি করছে আফগানিস্তান। তারা এই নিয়ে একটি ছবি প্রকাশিত করেছে। তাতেই দাবি করছে যে, আফগানিস্তান পাকিস্তানকে বড়সড়ভাবে মাত দিতে তৈরি করছে সুইসাইড স্কোয়াড। জানা গিয়েছে, গাড়ি বোমা আর বিপুল বোমা ভেস্ট নিয়ে তৈরি হয়ে রয়েছে এই আত্মঘাতী স্কোয়াড। আর তারা এই হাতিয়ার নিয়ে হামলা করতে প্রস্তুত। আর তারা বড় টার্গেটে হামলা করতে চলেছে, বলেও দাবি করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে যে তালিবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরত ঘোষণা করেছেন যে পাকিস্তান সীমান্তে তীব্র আক্রমণাত্মক এবং প্রতিশোধমূলক অভিযান চলছে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ কেড়েছেন শিরোনাম। তিনি এক্স পোস্টে লেখেন,' আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এবার এটা খোলা যুদ্ধ। আপনাদের আর আমাদের মধ্যে।' একইসঙ্গে তিনি লিখছেন,'এবার হবে দমা দম মস্ত কালান্দর।' ভারতকে টেনেও খোঁচা দিতে ছাড়েননি আসিফ। তিনি লিখছেন, ‘আফগানিস্তানকে ভারতের কলোনি করে দিয়েছে তালিবান।’ প্রতিবেশী আফগানিস্তানকে খোঁচা দিয়ে তিনি বলছেন,'আজও কোটি কোটি আফগান আমাদের দেশের মাটি থেকে রুজি রোজগার করেন।' তিনি হুঁশিয়ারির সুরে বলেন,'পাকিস্তানের সেনা জল থেকে উঠে আসেনি। আমরা আপনাদের প্রতিবেশী। আমরা আপনাদের ভিতর, বাইরে সব কিছু জানি। '

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe