টি২০ বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তানের ফ্লপ শোর জেরে একাধিক পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার ক্ষুব্ধ। তাঁদের মধ্যে রয়েছেন শাহিদ আফ্রিদিও। উল্লেখ্য, এই বিশ্বকাপে পাকিস্তান ইতিমধ্য়েই বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে। সেমিফাইনালে ওঠার আগেই তারা ছিটকে গিয়েছে। শুধু তাই নয়, ভারতের কাছেও সলমন আঘার বাহিনী পর্যুদস্ত। শোনা যাচ্ছে, পাকিস্তানের এই ক্রিকেট বিপর্যয়ের পর তাদের ক্যাপ্টেন সলমন আঘাকে অধিনয়কত্ব থেকে ছাঁটতে পারে নকভির বোর্ড। এই পরিস্থিতিতে অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন দুই জন। একজন শাদাব খান, অন্যজন শাহিন আফ্রিদি।

প্রসঙ্গত, শাদাব খান , সম্পর্কে পাকিস্তানের এককালের তাবড় স্পিনার সাকলেইন মুস্তাকের জামাই। অন্যদিকে, শাহিন আফ্রিদি শাহিদ আফ্রিদির জামাই। এই সম্পর্কের সমীকরণের মধ্যে দুই জামাইকেই একহাত নিতে ছাড়লেন না শাহিদ আফ্রিদি। শাদাব খানের ভাগ্যে পাকিস্তানের অধিনায়কত্ব যাবে কি না, সেই প্রশ্ন উঠতেই শাহিদ আফ্রিদি বলেন,' তাঁর পারফরম্যান্স যা তা দেখে, আমি তাঁকে দলেই রাখব না, অধিনায়কত্ব তো দূরের কথা।' আফ্রিদি বলেন, 'যদি মাইক হেসন কোচ হিসেবে থাকেন … তিনি পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডেও ছিলেন - পিএসএলে থাকার পর মাইক হেসন পাকিস্তানের কোচ হন। সেখান থেকেই শাদাবের সাথে তার সম্পর্ক শুরু হয়।' তিনি আরও বলেন,'প্রধান কোচ শাদাবকে একের পর এক সুযোগ দিচ্ছেন। সেই কারণেই আমি বলেছিলাম শাদাব পাকিস্তানের পরবর্তী অধিনায়ক হতে পারে। কিন্তু তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স দেখে মনে হচ্ছে সে একাদশে জায়গা পাওয়ার যোগ্যও নয়।' তাঁর মতে পাকিস্তানের পরবর্তী অধিনায়ক হওয়ার যোগ্য ফাখর জামান। এদিকে, নিজের জামাই শাদাবের পারফরম্যান্স নিয়ে দোষ কোচের ঘাড়ে চাপিয়েছেন সকলেইনও। তিনি বলেন,' আমি যা বলছি তা হল, আমার মনে হয় মাইক হেসন ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই তাঁর (শাদাব খান) কাছ থেকে অনেক বেশি দাবি করেছেন এবং তাকে সঠিকভাবে ব্যবহার করেননি।'
এদিকে, শুধু সকলেইনের জামাই শাদাবই নয়, নিজের জামাই শাহিন আফ্রিদিকেও তুলোধনা করতে ছাড়েননি শ্বশুরমশাই শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদি বলেন,' সে (শাহিন আফ্রিদি) বেশ কিছুদিন ধরে খেলছে। তুমি জানো না কোথা থেকে শেষ ওভারটা বল করতে হবে। তাঁকে অনেকবার বলা হয়েছে, এখনই তাঁর এই জিনিসগুলো জানা উচিত। তিনি বারবার তার পুরনো ভুলগুলো পুনরাবৃত্তি করছেন।'
{{/usCountry}}এদিকে, শুধু সকলেইনের জামাই শাদাবই নয়, নিজের জামাই শাহিন আফ্রিদিকেও তুলোধনা করতে ছাড়েননি শ্বশুরমশাই শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদি বলেন,' সে (শাহিন আফ্রিদি) বেশ কিছুদিন ধরে খেলছে। তুমি জানো না কোথা থেকে শেষ ওভারটা বল করতে হবে। তাঁকে অনেকবার বলা হয়েছে, এখনই তাঁর এই জিনিসগুলো জানা উচিত। তিনি বারবার তার পুরনো ভুলগুলো পুনরাবৃত্তি করছেন।'
{{/usCountry}}