ইরান যুদ্ধের রেশ ক্রমেই পাকিস্তানকে সংকটের নাগপাশে বাঁধছে। ইতিমধ্যেই জ্বালানি সংকটের জেরে পাকিস্তান নাস্তানাবুদ। তার সঙ্গেই যুক্ত হয়েছে সেদেশে ওষুধের কাঁচামালের সংকট। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় পাকিস্তানের শেহবাজ শরিফ সরকার পড়েছে বিপাকে। এরই মাঝে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকাধীন এন্টারপ্রাইজ, সায়াত্ত্ব শাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাটছাঁট করে দিল শেহবাজ সরকার।
পাকিস্তানের শেহবাজ সরকার এই কর্মীদের বেতন ৫ থেকে ৩০ শতাংশ কাটছাঁট করা হয়েছে। পাকিস্তানে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের মিটিংএর পর এই বড় ঘোষণা করেছে।
কর্মকর্তাদের মতে, সরকার-সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠানে প্রযোজ্য হবে, উচ্চ বেতনভুক্ত কর্মীরা আরও বেশি করে বেতন কাটছাঁটের মুখোমুখি হবেন। জ্বালানির ক্রমবর্ধমান আমদানি ব্যয়ের সাথে লড়াই করার কারণে পাকিস্তানের সরকারের উপর আর্থিক চাপ কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে, ইরানের সঙ্গে ইজরায়েল, আমেরিকার এই সংঘাত ইতিমধ্যেই বিশ্বব্যাপী তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের উপরে ঠেলে দিয়েছে, যার ফলে পাকিস্তানের জ্বালানি আমদানি বিল তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে এবং দেশীয় জ্বালানির দামের উপর চাপ তৈরি হয়েছে।
পাকিস্তান সরকার সম্প্রতি পেট্রোলের দাম প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি করেছে, যার ফলে প্রতি লিটারে দাম প্রায় ৩৪৫ টাকা, অন্যদিকে হাই-স্পিড ডিজেলের দাম প্রায় ৩৫৫ টাকায় দাঁড়িয়েছে। এই বৃদ্ধির ফলে সারা দেশে পরিবহন খরচ এবং খাদ্যের দামের উপর প্রভাব পড়েছে। পাকিস্তানে গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিছু বিভাগে গৃহস্থালীর গ্যাসের দাম ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।
অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন যে জ্বালানি ও গ্যাসের ক্রমবর্ধমান দাম পাকিস্তানের ইতিমধ্যেই ভঙ্গুর অর্থনীতিকে আরও চাপে ফেলতে পারে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি করতে পারে এবং পরিবার ও ব্যবসার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এই অবস্থায় ইরানের প্রতিবেশি পাকিস্তান তার আর্থিক পরিস্থিতি নিয়ে কোনদিকে যাবে, সেদিকে তাকিয়ে দক্ষিণ এশিয়াও।
{{/usCountry}}অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন যে জ্বালানি ও গ্যাসের ক্রমবর্ধমান দাম পাকিস্তানের ইতিমধ্যেই ভঙ্গুর অর্থনীতিকে আরও চাপে ফেলতে পারে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি করতে পারে এবং পরিবার ও ব্যবসার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এই অবস্থায় ইরানের প্রতিবেশি পাকিস্তান তার আর্থিক পরিস্থিতি নিয়ে কোনদিকে যাবে, সেদিকে তাকিয়ে দক্ষিণ এশিয়াও।
{{/usCountry}}