...
...
Next Story

Strait of Hormuz Update: আমেরিকার ধার ধারে না ভারত, হরমুজ প্রণালী আটকে থাকা জাহাজ নিয়ে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত

ডিরেক্টোরেট জেনারেল অফ শিপিংয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল (ক্রু) পিসি মীনা বলেছেন, বর্তমানে হরমুজ প্রণালী এবং সংলগ্ন জলসীমার আশেপাশে ৩৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজ রয়েছে। তাদের নিরাপদে এই অঞ্চল থেকে বেরিয়ে যেতে সহায়তা করার জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে।

Published on: Mar 10, 2026, 08:51:25 IST
By
Prefer HTon Google
Advertisement

হরমুজ প্রণালীতে এখনও আটকে শ'য়ে শ'য়ে ট্যাঙ্কার এবং জাহাজ। ইরান বলছে, আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে যোগ না থাকা কোনও জাহাজ তারা আটকাবে না। এদিকে আমেরিকা আবার এর ফাঁকেও ব্যবসার ফন্দি এঁটেছে। মিত্র দেশগুলির কাছে আমেরিকার প্রস্তাব, টাকা দিলেই মার্কিন নৌসেনা এসকর্ট করে তাদের দেশের জাহাজকে হরমুজ প্রণালী পার করিয়ে দেবে। যদিও রিপোর্টে এবার দাবি করা হল, হরমুজ প্রণালী থেকে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে সরিয়ে আনার বিকল্প বিবেচনা করছে মোদী সরকার।

হরমুজ প্রণালী থেকে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে সরিয়ে আনার বিকল্প বিবেচনা করছে মোদী সরকার। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
হরমুজ প্রণালী থেকে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে সরিয়ে আনার বিকল্প বিবেচনা করছে মোদী সরকার। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

ডিরেক্টোরেট জেনারেল অফ শিপিংয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল (ক্রু) পিসি মীনা বলেছেন, বর্তমানে হরমুজ প্রণালী এবং সংলগ্ন জলসীমার আশেপাশে ৩৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজ রয়েছে। তাদের নিরাপদে এই অঞ্চল থেকে বেরিয়ে যেতে সহায়তা করার জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে। এদিকে হরমুজ প্রণালী নয়, ওমান উপসাগর, পারস্য উপসাগর এবং তৎসংলগ্ন সমুদ্র অঞ্চলে বাধ্যতামূলক ভাবে সুরক্ষা প্রোটোকল মনে চলতে বলা হয়েছে ভারতীয় জাহাজগুলিকে। এদিকে হরমুজ প্রণলীতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলিকে সেখান থেকে বের করে আনতে এসকর্ট করার কথা ভাবনাচিন্তা করছে ভারত।

হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী রুদ্ধ করে দেওয়া সহজ।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি। এই আবহে হরমুজ নিয়ে চিন্তিত দিল্লি। তবে সেখান থেকে ভারতীয় জাহাজগুলিকে বের করতে নিজেরাই পথ খুঁজে বের করতে চাইছে মোদী সরকার।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe