...
...
Next Story

Strait of Hormuz: হরমুজ প্রণালী বন্ধ করিনি, দাবি ইরানি মন্ত্রীর, ওদিকে IRGC-র হামলা ট্যাঙ্কারে, তাতে ছিলেন ১০ ভারতীয়

ইরানি বিপ্লবী গার্ড কোর সম্প্রতি এক ট্যাঙ্কারে হামলা করেছে, সেই জাহাজে আছেন ১০ ভারতীয়। জানা গিয়েছে, বাহামাসের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায় ইরান। একটি রিমোট কন্ট্রোল বোট দিয়ে এই হামলা চালানো হয়। ইরাকের খোর আল জুবের বন্দরে এই হামলা চালানো হয়।

Published on: Mar 6, 2026, 11:30:59 IST
By
Prefer HTon Google
Advertisement

দিল্লিতে রাইসিনা সংলাপে অংশ নিয়ে ইরানের বিদেশ প্রতিমন্ত্রী সইদ খতিবজাদে দাবি করলেন, হরমুজ প্রণালী বন্ধ করে রাখেনি ইরান। তবে ইরানি বিপ্লবী গার্ড কোর সম্প্রতি এক ট্যাঙ্কারে হামলা করেছে, সেই জাহাজে আছেন ১০ ভারতীয়। জানা গিয়েছে, বাহামাসের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায় ইরান। একটি রিমোট কন্ট্রোল বোট দিয়ে এই হামলা চালানো হয়। ইরাকের খোর আল জুবের বন্দরে এই হামলা চালানো হয়।

ইরানি বিপ্লবী গার্ড কোর সম্প্রতি এক ট্যাঙ্কারে হামলা করেছে, সেই জাহাজে আছেন ১০ ভারতীয়। (REUTERS)
ইরানি বিপ্লবী গার্ড কোর সম্প্রতি এক ট্যাঙ্কারে হামলা করেছে, সেই জাহাজে আছেন ১০ ভারতীয়। (REUTERS)

এদিকে রিপোর্ট অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে কয়েকশো তেলের ট্যাঙ্কার আটকে আছে। এর মধ্যে ভারতেরও ৩০টিরও বেশি জাহাজ রয়েছে। এর ফলে আগামী দিনে ভারতসহ সারা বিশ্বে তেলের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। ভারতের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেলের আমদানি হরমুজ প্রণালী থেকে আসে। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি রুট। এবং এই রুটটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার জেরে অন্য বিকল্পের খোঁজে গোটা বিশ্ব।

এর আগে ইরানের হামলায় এখনও পর্যন্ত একাধিক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe