...
...
Next Story

অনুষ্কা-তামান্না-সামান্থা নন ইনি দক্ষিণ ভারতের সব থেকে ধনী নায়িকা! সম্পত্তির পরিমাণ ২০০ কোটি

এমন অনেক দক্ষিণ ভারতীয় অভিনেত্রী আছেন, যাঁরা তাঁদের ছবির মাধ্যমে শুধু খ্যাতিই নয়, প্রচুর অর্থও উপার্জন করেছেন। চলুন জেনে নেওয়া যাক দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীদের সম্পর্কে।

Published on: Apr 9, 2026, 22:56:30 IST
Advertisement

এমন অনেক দক্ষিণ ভারতীয় অভিনেত্রী আছেন, যাঁরা তাঁদের ছবির মাধ্যমে শুধু খ্যাতিই নয়, প্রচুর অর্থও উপার্জন করেছেন। চলুন জেনে নেওয়া যাক দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীদের সম্পর্কে।

অনুষ্কা-তামান্না-সামান্থা নন ইনি দক্ষিণ ভারতের সব থেকে ধনী নায়িকা! সম্পত্তির পরিমাণ ২০০ কোটি
অনুষ্কা-তামান্না-সামান্থা নন ইনি দক্ষিণ ভারতের সব থেকে ধনী নায়িকা! সম্পত্তির পরিমাণ ২০০ কোটি

আরও পড়ুন: স্নেহের সঙ্গে 'ধুরন্ধর' রণবীরের গালে হাত বোলালেন 'কিং' শাহরুখ! উচ্ছ্বসিত নেটপাড়া

এই তালিকার এক নম্বরে আছেন নয়নতারা। টাইমস অফ ইন্ডিয়ার মতে, নয়নতারার মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকা। নয়নতারা একজন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী এবং তিনি 'দক্ষিণের লেডি সুপারস্টার' নামে পরিচিত। বেশ কয়েকটি দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করার পর, তিনি ২০২৩ সালে 'জওয়ান' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।

আরও পড়ুন: 'মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়…', রাহুলের অকাল প্রয়াণে টলিপাড়াকে প্রিয়াঙ্কার বার্তা

বাহুবলী খ্যাত অনুষ্কা শেট্টি দ্বিতীয় স্থানে রয়েছেন। অনুষ্কা বেশ কয়েকটি হিট দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করেছেন, কিন্তু ‘বাহুবলী’র মাধ্যমেই তিনি বিশ্বব্যাপী সাফল্য পান। জানা যায়, তাঁর মোট সম্পদের পরিমাণ ১৩৫ কোটি টাকা। তামান্না ভাটিয়া আছেন তিন নম্বরে। তিনি দক্ষিণ ভারতীয় এবং হিন্দি উভয় চলচ্চিত্রেই দুর্দান্ত কাজ করছেন। প্রতিবেদন অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ১১০-১২০ কোটি টাকা।

এরপরে রয়েছেন সামান্থা রুথ প্রভু। সামান্থাও এখন হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তাঁর জনপ্রিয় হিন্দি প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল হানি বানি’। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সামান্থার মোট সম্পত্তির পরিমাণ ১১০-১২০ কোটি টাকা।

ত্রিশা কৃষ্ণান তামিল ও তেলুগু সিনেমার একজন প্রধান মুখ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৫-১০০ কোটি টাকা। এরপরে রয়েছেন কাজল আগরওয়াল, যাঁর মোট সম্পদের পরিমাণ ৮৫ কোটি টাকা বলে জানা গিয়েছে। তারপর রয়েছেন রশ্মিকা মান্দান্না 'ন্যাশনাল ক্রাশ' হিসেবে পরিচিত। প্রতিবেদন অনুসারে, তার মোট সম্পদের পরিমাণ ৬৬ কোটি টাকা। এরপর রয়েছেন পূজা হেগড়ে ৫০ কোটি টাকা আনুমানিক মোট সম্পদ নিয়ে অষ্টম স্থানে রয়েছেন। নয় নম্বরে আছেন সাই পল্লবী। জানা গিয়েছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৭ কোটি টাকা। শ্রুতি হাসান রয়েছেন ১০ নম্বরে। প্রতিবেদন অনুযায়ী, শ্রুতির মোট সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি টাকা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe