অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘ভূত বাংলা’ বেশ কিছুদিন ধরেই চর্চায়। এর একটি বড় কারণ হল ১৪ বছর পর অক্ষয় কুমার ও চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শনের পুনর্মিলন। ছবিটি আগামী ১৬ এপ্রিল পেইড প্রিভিউয়ের মাধ্যমে মুক্তি পাচ্ছে এবং অক্ষয় ভক্তরা এতে অত্যন্ত আনন্দিত। এই আবহেই খবর স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত অক্ষয়!

পর্দায় স্টান্ট করার জন্য অক্ষয় বডি ডবল নেন না। তিনি নিজেই সব অ্যাকশন দৃশ্য করতে ভালোবাসেন। কিন্তু এবার তা করতে গিয়েই ঘটেছে বিপত্তি। প্রিয়দর্শন পরিচালিত ছবি ‘ভূত বাংলা’-র শ্যুটিং সেটে গুরুতর চোট পেলেন অভিনেতা।
আরও পড়ুন: শ্যামৌপ্তির সঙ্গে ত্রিকোণ প্রেমের গল্পে সৌম্য-সুহোত্র! কোথায় মুক্তি পাবে 'কোটর'?
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে অক্ষয় একটি স্টান্ট করতে গিয়ে আহত হচ্ছেন। আগামী সপ্তাহে ছবির মুক্তি। তার আগেই ভাইরাল এই ভিডিয়ো।
আরও পড়ুন: ‘তোমার সঙ্গে অনেক দিন পর্যন্ত…’ পাঁচ বছরের জন্মদিনে ছেলে কেশবকে খোলা চিঠি রাজা-মধুবনীর
{{/usCountry}}আরও পড়ুন: ‘তোমার সঙ্গে অনেক দিন পর্যন্ত…’ পাঁচ বছরের জন্মদিনে ছেলে কেশবকে খোলা চিঠি রাজা-মধুবনীর
{{/usCountry}}ভিডিয়োয় দেখা যায় অক্ষয় কুমার মাঝ আকাশে লাফিয়ে একটি ‘জাম্প কিক’ করার চেষ্টা করছেন। কিন্তু ল্যান্ডিং বা মাটিতে নামার সময় তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি এবং আঘাত পেয়ে পড়ে যান। তারপর প্রায় সঙ্গে সঙ্গেই ইউনিটের সদস্যরা তাঁর দিকে ছুটে যান। তবে পড়ে যাওয়ার ফলে শরীরে বেশ চোট পান অভিনেতা।
কিন্তু নিজের স্টান্ট নিজে কেন করেন তিনি? এই প্রসঙ্গে অক্ষয়ের মত, তিনি নিজে স্টান্ট করতেই বেশি পছন্দ করেন এবং ভিএফএক্স বা এআই-এর ওপর অতিরিক্ত নির্ভর করার পক্ষে নন নায়ক, কারণ এতে অ্যাকশনের আসল মজা হারিয়ে যেতে পারে। তাঁর মতে, পর্দায় পরিশ্রমটা দৃশ্যমান হওয়া উচিত, কৃত্রিম নয়।
শুরুতে ১০ এপ্রিল বড়পর্দায় এই হরর-কমেডি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে জানানো হয়, ছবির মুক্তি পিছিয়ে ১৬ এপ্রিল করা হয়েছে। এর নেপথ্যে অবশ্য রণবীর সিং ও আদিত্য ধরের 'ধুরন্ধর ২'। বক্স অফিসে সংঘর্ষ এড়িয়ে চলার জন্যই নির্মাতারা এই সিদ্ধান্ত নেন। বহু বছর পর অক্ষয় প্রিয়দর্শন ম্যাজিক দেখার জন্য দর্শক যে দারুণ উৎসাহী তা বলার অপেক্ষা রাখে না।