...
...
Next Story

'একঘেয়ে হয়ে যাচ্ছিল…’, অভিনয় থেকে বিরতি প্রসঙ্গে অনুরাগ কাশ্যপ যা বললেন

চলচ্চিত্র নির্মাতা তথা অভিনেতা অনুরাগ কাশ্যপ জানান যে, বারবার একই ধরনের কাজ করতে করতে তিনি কিছু সময়ের জন্য অভিনয় থেকে সরে এসেছিলেন, কারণ তিনি পর্দায় একটি নির্দিষ্ট ধরনের চরিত্রে আবদ্ধ হয়ে থাকতে চাননি।

Published on: Apr 19, 2026, 19:57:29 IST
Advertisement

চলচ্চিত্র নির্মাতা তথা অভিনেতা অনুরাগ কাশ্যপ জানান যে, বারবার একই ধরনের কাজ করতে করতে তিনি কিছু সময়ের জন্য অভিনয় থেকে সরে এসেছিলেন, কারণ তিনি পর্দায় একটি নির্দিষ্ট ধরনের চরিত্রে আবদ্ধ হয়ে থাকতে চাননি।

'একঘেয়ে হয়ে যাচ্ছিল…’, অভিনয় থেকে বিরতি প্রসঙ্গে অনুরাগ কাশ্যপ যা বললেন
'একঘেয়ে হয়ে যাচ্ছিল…’, অভিনয় থেকে বিরতি প্রসঙ্গে অনুরাগ কাশ্যপ যা বললেন

আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন দীপিকা! স্বামী রণবীরের সঙ্গে রবিবার সকাল সকাল দিলেন সুখবর

৫৩ বছর বয়সী এই অনুরাগ সম্প্রতি আদিভি শেষ এবং মৃণাল ঠাকুর অভিনীত 'ডাকাত' ছবির মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে অভিষেক করেছেন, তিনি জানান যে, তাঁকে যে ধরনের চরিত্রের প্রস্তাব দেওয়া হচ্ছিল, তাতে একটি নির্দিষ্ট ধরন লক্ষ্য করার পরেই তিনি এই সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘মানুষ আপনাকে একটি নির্দিষ্ট ভাবে দেখতে শুরু করবে, এবং আপনি একই ধরনের চরিত্র পেতে থাকবেন। একঘেয়ে হয়ে যাচ্ছিল’ তিনি আরও জানান যে, সময়ের সঙ্গে সঙ্গে প্রস্তাবগুলো ‘একই চরিত্রের ভিন্ন ভিন্ন সংস্করণ’ বলে মনে হতে লাগল।

আরও পড়ুন: সলমনের সামনে নাচতে গিয়ে ঘাবড়ে গেলেন বরুণ! ‘সবচেয়ে বড় ব্যাচেলরের পাশে…’, যা বললেন নায়ক

অনুরাগ জানান, এই সৃজনশীল স্থবিরতা তাঁকে সচেতন ভাবে কাজ ফিরিয়ে দিতে এবং পিছিয়ে আসতে বাধ্য করেছে। তাঁর কথায়, ‘শুধু প্রস্তাব আসছে বলেই আমি কোনও কাজ চালিয়ে যেতে চাইনি। শুধু আমাকে দেখা যাবে তার বাইরেও একটা কারণ থাকতে হবে।’

আরও পড়ুন: ভার্টিক্যাল সিরিজ ‘ফেয়ারি খেল’-এ এবার শ্যামৌপ্তি, ঐন্দ্রিলা ও ঐশ্বর্য! মুক্তি কবে?

অভিনয়ে তাঁর প্রত্যাবর্তনের মূল কারণ ছিল নতুন কোনও চ্যালেঞ্জের প্রয়োজন, এবং তিনি এমন সব প্রজেক্ট বেছে নিয়েছেন যাতে তিনি তাঁর পরিচিত ছক থেকে বেরিয়ে আসতে পরেছেন। তাঁর কথায়, ‘আমার এই যাত্রাপথে আমি সব ধরনের উত্থান-পতন দেখেছি… কোনও কিছুই স্থায়ী নয়, না কোনও ধারা, না কোনো ধারণা। প্রতিটি শুক্রবারই নতুন। আর হয়তো এই কারণেই নিজেকেও ক্রমাগত নতুন করে আবিষ্কার করতে হয়, কারণ তা না করলে আপনি নিজেরই একটি রূপে আটকে যাবেন।’

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe