...
...
Next Story

Abhimaan: শুধু শুভশ্রী নন, ‘অভিমান’-এ থাকবেন আরও এক অভিনেত্রী, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

Arijita Mukhopadhyay On Abhimaan: এই বছরের শুরুর দিকেই ঘোষণা করা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবির কথা। ছবির নাম ‘অভিমান’। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হতে চলেছে এই সিনেমাটি। এই সিনেমায় শুধুমাত্র প্রযোজক হিসাবে নয়, অভিনয়ও করবেন যিশু।

Published on: Apr 24, 2026, 11:42:11 IST
Advertisement

Arijita Mukhopadhyay On Abhimaan: এই বছরের শুরুর দিকেই ঘোষণা করা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবির কথা। ছবির নাম ‘অভিমান’। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হতে চলেছে এই সিনেমাটি। এই সিনেমায় শুধুমাত্র প্রযোজক হিসাবে নয়, অভিনয়ও করবেন যিশু।

শুধু শুভশ্রী নন, অভিমান-এ থাকবেন আরও এক অভিনেত্রী
শুধু শুভশ্রী নন, অভিমান-এ থাকবেন আরও এক অভিনেত্রী

তবে সিনেমায় শুধুমাত্র শুভশ্রী একা অভিনয় করছেন না, ছবিতে অভিনয় করছেন আরও এক অভিনেত্রী। খবর, এই সিনেমায় নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন: 'মনে হয় কেউ গালাগালি দিচ্ছে...', নিজেকে কেন সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা?

জানা গিয়েছে, যিশু সেনগুপ্তের চরিত্রের সঙ্গে জড়িয়ে থাকবে এই চরিত্রটি। তবে এই চরিত্রটি ঠিক কি অথবা চরিত্রের নাম কি, সেটা জানা না গেলেও জানা গিয়েছে চরিত্রটি ইতিবাচক। তবে সিনেমার শুটিং এই মাসে শুরু হওয়ার কথা থাকলেও রাহুলের আচমকা মৃত্যুতে পিছিয়ে দেওয়া হয় ছবির কাজ।

প্রসঙ্গত, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করবেন কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টার, ‘আমার তোমার আপনার অভিমান’। ছবিতে দেখা গিয়েছিল একটি হলের মধ্যে রাখা সারিসারি চেয়ারের মধ্যে একটি চেয়ারে রাখা গিটার, পাশের টিতে রাখা ফুল এবং তার পাশে রাখা একটি ব্যাগ।

২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই সিনেমার যাত্রা। ছবির শুভ মহরত অনুষ্ঠানে প্রসেনজিৎ এবং শুভশ্রী ছাড়া উপস্থিত ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সৃজিত মুখোপাধ্যায় এবং অবশ্যই সৌরভ দাস।

এই দিন সকলেই সাদা পোশাকে অনুষ্ঠানে এসেছিলেন। যিশু এবং প্রসেনজিৎকে দেখা যায় সাদা রঙের কুর্তা পরে থাকতে। শুভশ্রী পরেছিলেন একটি সাদা রঙের চুরিদার, সঙ্গে লাল রঙের একটি চোকার। হাতে স্লেটে বড় বড় করে লেখা ‘অভিমান’।

জানা গিয়েছে, প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম ঋষি চ্যাটার্জী। যিশুর চরিত্রের নাম আকাশ চ্যাটার্জী। তিনি একজন গায়কের ভূমিকার অভিনয় করবেন এই সিনেমায়। এই ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe