র্যাপার তথা গায়ক আদিত্য প্রতীক সিং সিসোদিয়া, যিনি বাদশা নামে জনপ্রিয় , তাঁর নতুন গান ‘তাতেরি’র জন্য বিতর্কের জড়িয়ে পড়েছিলেন । তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। গায়ক ক্ষমাও চেয়েছিলেন। তিনি জানিয়েছেন যে গানটি সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ১০ এপ্রিল, বাদশা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফের এই গানটি নিয়ে একটি নতুন ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন কয়েক দিনের মধ্যেই তিনি গানটির একটি নতুন সংস্করণ প্রকাশ করবেন, যেটাতে কোনও আপত্তিকর বিষয়বস্তু থাকবে না।

আরও পড়ুন: ওটিটিতে মুক্তি পেল ‘ও রোমিও’! জানেন কোথায় দেখা যাচ্ছে শাহিদ-তৃপ্তির ছবি?
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাদশা লেখেন, ‘হরিয়ানার জনগণ এবং সারা বিশ্বের সকলের উদ্দেশ্যে, গত কয়েক সপ্তাহ ধরে আমরা, আমাদের ‘তাতিরি’ গানটি নিয়ে সরকারি কর্মকর্তা, মহিলা কমিশন, সমাজকর্মী এবং অন্যান্যদের উত্থাপিত উদ্বেগগুলো শুনেছি। তার উপর ভিত্তি করে, আমরা প্রয়োজনীয় পরিবর্তন এনেছি এবং আপত্তিকর বলে বিবেচিত অংশগুলো সরিয়ে দিয়েছি। আমি এই মতামত এবং এর নেপথ্যে থাকা অনুভূতিকে সম্মান করি… একজন শিল্পী হওয়ার পাশাপাশি, আমাদের সমাজ ও সংস্কৃতির প্রতি দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, 'তাতেরি ফির সে' সেই পথেই একটি পদক্ষেপ। আপনাদের সমর্থন, কণ্ঠ এবং বিশ্বাস এই গানটিকে বাঁচিয়ে রেখেছে। আমি আশা করি, নতুন সংস্করণটিও সেই চেতনাকে এগিয়ে নিয়ে যাবে। এই আলোচনায় যারা অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ, এটি শিল্পী হিসেবে আমাদের বিকশিত হতে সাহায্য করে। 'তাতেরি ফির সে' আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে। অনুগ্রহ করে শুনুন, শেয়ার করুন এবং এটিকে এগিয়ে নিয়ে যান।'
আরও পড়ুন: ক্যানসারের কারণে ছেলের সঙ্গে সময় কাটাতে পারেন না দীপিকা! ‘বেরিয়ে আসতে চাই…’, যা বললেন নায়িকা
{{/usCountry}}আরও পড়ুন: ক্যানসারের কারণে ছেলের সঙ্গে সময় কাটাতে পারেন না দীপিকা! ‘বেরিয়ে আসতে চাই…’, যা বললেন নায়িকা
{{/usCountry}}কিছুদিন আগে বাদশা তার ‘তাতেরি’ গানটির জন্য জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে ক্ষমা চেয়েছিলেন। নারী ক্ষমতায়নের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন, যার মধ্যে অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের ৫০ জন মেয়ের শিক্ষার ভারও তিনি নিয়েছেন।
'তাতেরি' বিতর্ক সম্পর্কে
'তাতেরি' হল একটি হরিয়ানভি হিপ-হপ গান। এটি চলতি বছরের ১ মার্চ মুক্তি পায়। গানটিতে বাদশা এবং কণ্ঠশিল্পী সিমরান জাগলান কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন বাদশা এবং এর সুর করেছেন হিতেন, তিনি এর প্রযোজনার দায়িত্বও পালন করেছেন। এই ট্র্যাকটিতে সমসাময়িক র্যাপের সঙ্গে আঞ্চলিক প্রভাবের মিশ্রণ ঘটেছে এবং এর অফিসিয়াল মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন মাহি সান্ধু ও জোবান সান্ধু।
তবে এই গান তীব্র সমালোচনার মুখে পড়ে। এই গানের কিছু কথা ও ভিডিয়োতে দেখানো অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তারপর বাদশা ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি জানান কারও অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।