...
...
Next Story

'কত আড্ডা বাকি রয়ে গেল…', বিপ্লব দাশগুপ্তের প্রয়ানে গভীর ভাবে মর্মাহত বাসবদত্তা

বর্ষীয়ান অভিনেতা তথা বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্তের প্রয়ান হয়েছে। শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়ানে শোকের ছায়া টলিপাড়ায়। গভীর ভাবে শোকাহত বাসবদত্তা চট্টোপাধ্যায়ও।

Updated on: Apr 25, 2026, 16:35:45 IST
Advertisement

বর্ষীয়ান অভিনেতা তথা বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্তের প্রয়ান হয়েছে। শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়ানে শোকের ছায়া টলিপাড়ায়। গভীর ভাবে শোকাহত বাসবদত্তা চট্টোপাধ্যায়ও।

'কত আড্ডা বাকি রয়ে গেল…', বিপ্লব দাশগুপ্তের প্রয়ানে গভীর ভাবে মর্মাহত বাসবদত্তা
'কত আড্ডা বাকি রয়ে গেল…', বিপ্লব দাশগুপ্তের প্রয়ানে গভীর ভাবে মর্মাহত বাসবদত্তা

আরও পড়ুন: ‘ওঁর মতো আর…’, 'আঙ্কেল' শাহরুখের থেকে কী শিখেছেন, তা জানালেন 'সাইয়ারা'র নায়ক আহান!

তিনি বিপ্লব দাশগুপ্তের সঙ্গে একটি ছবি পোস্ট করে বিপ্লব দাশগুপ্ত সম্পর্কে বেশ কিছু কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি শনিবার ইনস্টাগ্রামে লেখেন, ‘কত স্মৃতি, কত আড্ডা একটু একটু করে ফ্ল্যাশব্যাকে আসছে। বিদেশী সাহিত্যচর্চা থেকে শুরু করে উত্তম কুমার ,মান্না দে , রিচার্ড বাটন, মার্লোন ব্রান্ডো, সবাই আসতেন আমাদের আড্ডায়। কোনও সময়সীমা ব্যারিকেড দিতে পারেনি আমাদের আড্ডায়। কত হাসি, কত মজা কত নতুন নতুন ইংরেজি শব্দের সঙ্গে পরিচয় সবই ভীষণ ভাবে সমৃদ্ধ করেছে আমায়। আরও কত আড্ডা বাকি রয়ে গেল। খুব মিস করবো বি ডি জি।’

তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতে অনুরাগীরাও সমবেদনা জানিয়েছেন। একজন লেখেন, ‘এটা একটা অত্যন্ত দুঃখের দিন। তিনি সেই বিরল মানুষদের একজন ছিলেন, যাঁর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাটালে মন সতেজ হয়ে ওঠে। ওঁর রসবোধ ছিল অসাধারণ। তিনি অনেকের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

শুক্রবার দুপুরে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরেই তিনি ‘অটোইমিউন ডিজ়িজ়’-এ ভুগছিলেন। গত দেড় বছর ধরে তাঁর শারীরিক অবস্থা বিশেষ একটা ভালো ছিল না।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেন। তার পর তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন। তাছাড়া বাচিকশিল্পী হিসেবেও তিনি কাজ করতেন। তাছাড়াও ভয়েস-ওভার দিতেন এবং বিজ্ঞাপনের জগতেও নানা অবদান রয়েছে তাঁর।

এই সবের পাশাপাশি দাপটের সঙ্গে টেলিভিশন ও ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০০৪ সালে ‘শ্যাডোজ় অফ টাইম’ ছবির মাধ্যমে তিনি রূপালি পর্দায় পা রাখেন। এরপর ‘বাইশে শ্রাবণ’, ‘গুমনামি’ কিংবা ‘ফেলুদা’র মতো ছবিতে তিনি কাজ করেছেন। ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের সঙ্গেও তাঁর অভিনয় আজও দর্শকদের মনের মণিকোঠায় স্বযত্নে তোলা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe