...
...
Next Story

দূরত্ব বিতর্ক অতীত, জন্মদিনে কিরণের সঙ্গে এক ফ্রেমে দেবচন্দ্রিমা! ‘কিরান্দ্রিমা’, জুটিকে নতুন নাম নেটিজেনদের

দেবচন্দ্রিমা চলতি বছরের ২৯ মার্চ ২৭-এ পা দিলেন। সেই উপলক্ষ্যেই অনুরাগীদের সঙ্গে তাঁর জন্মদিনে নানা উদযাপনের মুহূর্তের ছবি ভাগ করে নেন। আর সেই ছবিতেই দেখা মেলে কিরণের।

Published on: Apr 1, 2026, 22:06:58 IST
Advertisement

সায়ন্ত মোদকের সঙ্গে কিরণ মুজমদারের সম্পর্ক ভাঙা পর, অভিনেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন কিরণ। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সেই সময় একসঙ্গে তাঁদের নানা জায়গা ঘুরতেও যেতে দেখা যেত। কখনও লং ড্রাইভ, কখনও রেস্তোরাঁ হপিং, আবার কখনও সিকিম ভ্রমণ। তবে এই সব ঘটনার পর ফের সায়ন্তর সঙ্গে কাজ করতে দেখা যায় কিরণকে। হঠাৎই তাল কাটে দেবচন্দ্রিমা ও কিরণের মধ্যে। আর তারপর থেকেই দেবচন্দ্রিমার সঙ্গে আর সেভাবে দেখা মেলেনি কিরণের। ফলে গুঞ্জন শোনা যায় তাঁদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে।

দূরত্ব বিতর্ক অতীত, জন্মদিনে কিরণের সঙ্গে এক ফ্রেমে দেবচন্দ্রিমা!
দূরত্ব বিতর্ক অতীত, জন্মদিনে কিরণের সঙ্গে এক ফ্রেমে দেবচন্দ্রিমা!

আরও পড়ুন: রাহুলের মৃত্যুর পর নেটিদুনিয়ায় কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা! 'তুমি লড়াইয়ের সমনাম…', নায়িকার পাশে দাঁড়ালেন জয়া

যদিও এরপর দেবচন্দ্রিমার বেশ কিছু পোস্টে কিরণের কমেন্ট দেখা যায়। কিন্তু তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। তবে এবার ফের একসঙ্গে দেখা মিলল তাঁদের। দেবচন্দ্রিমার জন্মদিনের উদযাপনে এক ফ্রেমে দেখা মেলে তাঁদের। দেবচন্দ্রিমা চলতি বছরের ২৯ মার্চ ২৭-এ পা দিলেন। সেই উপলক্ষ্যেই অনুরাগীদের সঙ্গে তাঁর জন্মদিনে নানা উদযাপনের মুহূর্তের ছবি ভাগ করে নেন। আর সেই ছবিতেই দেখা মেলে কিরণের।

দেবচন্দ্রিমা ও কিরণ দু'জন রংমিলান্তিতে ধরা দেন। সাদা পোশাকে নজর কাড়েন তাঁরা। ফুলের তোড়া সহ কিরণ বার্থডে গার্লকে একগুচ্ছ উপহার দেন। কেক সামনে রেখে হাসি মুখে ধরা দেন তাঁরা। ছবিগুলি শেয়ার করে দেবচন্দ্রিমা ক্যাপশনে লেখেন, ‘অফিসিয়াল তারিখ: ২৯। অলিখিত নিয়ম: আমি যতদিন ইচ্ছা উদযাপন করি।’ তাঁর সেই পোস্টের কমেন্টে কিরণ লেখেন, ‘কারণ জন্মদিনগুলো বিশেষ হওয়ার কথা এবং এই হাসিটা সব সময় লেগে থাকা উচিত।’ তবে দেবচন্দ্রিমা কেবল কিরণের সঙ্গে উদযাপনের ছবি ভাগ করে নেননি। তাছাড়াও মিষ্টি সিং ও তাঁর স্বামী রেমো সঙ্গেও ছবি দিয়েছেন।

তাঁদের এই ছবি দেখে ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা একজন লেখেন, ‘একই ফ্রেমে দুটি সুন্দর আত্মা।’ আর একজন লেখেন, ‘তোমরা দু’জনে একসঙ্গে, কী মিষ্টি ব্যাপার।' আর একজন আবার তাঁদের নাম জুড়ে লেখেন, ‘কিরান্দ্রিমা’। তাছাড়াও অনেকে নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe