...
...
Next Story

Ishaa Saha: নীল ডেনিম শার্ট পরে উষ্ণ ফটোশুট ইশার, সব ছেড়ে চোখ গেল কিনা রান্নাঘরে!

Ishaa Saha: কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে, সপ্তডিঙার গুপ্তধন। আবারও ঝিনুকের চরিত্রে ধরা দেবেন ইশা। সোনাদার অ্যাডভেঞ্চারে ফের সামিল হতে চলেছেন দর্শকরা। এই সবকিছুর মধ্যেই এবার একটি বোল্ড ফটোশুটের ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

Published on: Apr 24, 2026, 12:39:30 IST
Advertisement

Ishaa Saha: কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘সপ্তডিঙার গুপ্তধন’। আবারও ঝিনুকের চরিত্রে ধরা দেবেন ইশা সাহা। সোনাদার অ্যাডভেঞ্চারে ফের সামিল হতে চলেছেন দর্শকরা। এই সবকিছুর মধ্যেই এবার একটি বোল্ড ফটোশুটের ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

নীল ডেনিম শার্ট পরে উষ্ণ ফটোশুট ইশার
নীল ডেনিম শার্ট পরে উষ্ণ ফটোশুট ইশার

ইশা যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন একটি ডেনিম শার্ট, সঙ্গে শর্টস। ন্যূনতম মেকআপ, মাথায় চুল বেঁধে একদম মোহময়ী লুকে তিনি ধরা দিয়েছেন সকলের কাছে। বাড়ির বাইরে নয় বরং বাড়িতেই রান্নাঘরে করেছেন এই ফটোশুট।

আরও পড়ুন: 'মনে হয় কেউ গালাগালি দিচ্ছে...', নিজেকে কেন সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা?

তবে অভিনেত্রীর এই বোল্ড লোকের প্রশংসা না করে সকলে কি না করলেন অভিনেত্রীর রান্নাঘরের প্রশংসা! হ্যাঁ, ইশার পোস্টের কমেন্ট বক্স কিন্তু বলছে সেই কথাই। একের পর এক কমেন্টে রান্নাঘরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

পৌলমী মজুমদার লিখেছেন, ‘ওই যে বললে কিচেনে নাকি জায়গা নেই!’ সংগীতশিল্পী জয় সরকার কমেন্ট করে লিখেছেন, ‘খিদে পেয়ে গেল!’ অভিনেতা রাজদীপ গুপ্ত লিখেছেন, ‘বাহ রান্নাঘরটা ঝকঝকে পরিষ্কার রেখেছেন একদম, গুড গার্ল।’ কেউ আবার লিখেছেন, ‘আজ তাহলে রান্না-বান্না হয়নি।’

প্রসঙ্গত, মাঝে একবার রটেছিল অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে নাকি প্রেম করছেন ইশা। যদিও এই সবকিছুই যে শুধুই গুজব তা নিজের বক্তব্যের দ্বারাই স্পষ্ট করে দেন অভিনেত্রী। তিনি জানান, এই মুহূর্তে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই তাঁর। সিঙ্গল লাইফ বেশ এনজয় করছেন তিনি।

আরও পড়ুন: মায়ের হার পরে ফিকফিক করে হাসি মীরার, দু'চোখ ভরে মেয়ের কান্ড দেখছেন অহনা

উল্লেখ্য, ২০১৮ সালে ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। এরপর ২০২২ সালে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর হাত ধরে আবার দর্শকদের সামনে এসে দাঁড়ালেন সোনাদা। কিন্তু তারপর কেটে গিয়েছে ৪ বছর। আবির চট্টোপাধ্যায়কে সোনাদা চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এবার অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe