...
...
Next Story

Kangana Ranaut: ৮ ঘণ্টা শিফট বিতর্কে দীপিকার পাশে কঙ্গনা, ‘তিনি নিজেই সেটা অর্জন…’, যা বললেন নায়িকা

Kangana Ranaut supports Deepika Padukone: গত বছর দীপিকা পাড়ুকোনের ৮ ঘন্টা কাজের দাবিতে গোটা বিনোদন জগত জুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। এবার দীপিকার হয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা সংসদ কঙ্গনা রানাওয়াত।

Published on: Apr 16, 2026, 18:19:57 IST
Advertisement

Kangana Ranaut supports Deepika Padukone: গত বছর দীপিকা পাড়ুকোনের ৮ ঘন্টা কাজের দাবিতে গোটা বিনোদন জগত জুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছেড়ে বেরিয়ে আসায় দীপিকাকে শুনতে হয়েছিল অপেশাদার কটাক্ষ। তবে চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্ব যেমন দীপিকাকে সমর্থন জানিয়েছিলেন তেমন অনেকে অভিনেত্রীর বিপক্ষে কথাও বলেছিলেন। এবার দীপিকার হয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা সংসদ কঙ্গনা রানাওয়াত।

৮ ঘণ্টা শিফট বিতর্কে দীপিকার পাশে কঙ্গনা
৮ ঘণ্টা শিফট বিতর্কে দীপিকার পাশে কঙ্গনা

সম্প্রতি একটি পডকাস্ট চলাকালীন দীপিকার ৮ ঘন্টা শিফট প্রসঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমার মনে হয় না এই বিষয়টি নিয়ে কোনও সমস্যা তৈরি হওয়া উচিত। আপনি যদি বিষয়টি বিচার করেন তাহলে বুঝতে পারবেন যে দীপিকা আজ যে জায়গায় রয়েছেন সেটি তিনি নিজেই অর্জন করেছেন। তিনি একজন ছোট্ট মেয়ের মা এবং শীর্ষস্থানীয় অভিনেত্রী। তিনি যদি আট ঘন্টার বেশি কাজ করতে আগ্রহী না হন তাহলে আমি বলব সেটি তিনি অর্জন করেছেন।’

আরও পড়ুন: হাজার বছরের অভিশাপ মোচন হবে এবার! রক্তে মাখামাখি ‘রক্তফলক’-এর টিজার

স্মৃতির পাতা ঘেঁটে কঙ্গনা বলেন, ‘দীপিকা আর আমি যখন একসঙ্গে কাজ শুরু করেছিলাম তখন ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করতে হত আমাদের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলি পাল্টে যায়। একটা সময় আমরা ১২ থেকে ১৪ ঘন্টার থেকে কম কাজে নিজেরাই সন্তুষ্ট থাকতাম না কারণ তখন আমরা উদ্যমী ছিলাম। আমরা সফল হতে চেয়েছিলাম। আপনি যদি নতুন হন তাহলে আপনাকে সহজেই প্রতিস্থাপন করা যায় কিন্তু এখনকার অবস্থানটা একেবারেই ভিন্ন। এখন শুধুমাত্র তিনি প্রতিষ্ঠিত তা কিন্তু নন, তিনি একজন মা। একটি পরিবার আছে তাঁর, যার দেখাশোনা করতে হয় তাঁকে।’

আরও পড়ুন: চোখে ভাঙা চশমা, রক্তাক্ত শরীর! ‘তারকাটা’- র মোশন পোস্টারে বড় চমক বিক্রমের

অন্যদিকে কঙ্গনা সর্বশেষ অভিনয় করেছিলেন ‘ইমারজেন্সি’ ছবিতে, যেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন। খুব শীঘ্রই অভিনেত্রীকে ‘ব্লেসড বি দ্যা ইভিল’ নামের একটি হরর ড্রামা সিনেমায় দেখতে পাওয়া যাবে, যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে পদার্পণ করবেন।।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe