টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী। তবে বর্তমানে মধুবনীকে পর্দায় খুব একটা দেখা না গেলেও তিনি তাঁর ভ্লগের মাধ্যমে তাঁর জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন। সঙ্গে রাজাও থাকেন। তবে রাজা ‘চিরসখা’য় কাজ করতেন। তবে বর্তমানে রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের প্রয়ানের ঘটনায় এই মেগার ভবিষৎ অনিশ্চিত। তবে কর্মজীবনে যাই হোক না কেন, ছেলের পাঁচ বছরের জন্মদিন বলে কথা। তাই এই বিশেষ দিনে ছেলেকে আদুরে বার্তা লিখে খোলা চিঠি দিলেন কেশবের বাবা-মা।

আরও পড়ুন: নাকছাবি পরা নিয়ে কটাক্ষ মধুবনীকে! 'ইম্প্রেস করার দায়…', ট্রোলারদের পাল্টা জবাব দিলেন নায়িকা
বৃহস্পতিবার ছেলে কেশবের জন্মের সময়ে হাসপাতালে তোলা একটি ছবি পোস্ট করেন তারকা দম্পতি। সেখানে দেখা মিলেছিল মধুবনীর। ছেলের জন্মদিন উপলক্ষ্যে তাঁরা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে খোলা চিঠিতে লেখেন, ‘শুভ জন্মদিন আমাদের অক্সিজেন, জল, সূর্য এবং পৃথিবী (কেশব)।’ কেশব আজ পঞ্চম বর্ষে পদার্পণ করল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তুমি যেন সুস্থ থাকো, ভালো মানুষ হতে পারো এবং অবশ্যই পড়াশুনাটা যেন মন দিয়ে করতে পারো। বাকিটা তো আমরা আছি চাপ কি আছে?'
তাঁরা জানান কেশবের বাবা-মা হতে পেরে তাঁরা নিজেদের ধন্য মনে করেন। তাঁদের কথায়, ‘আমাদেরকে বাবা- মা হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের কাছে আসার জন্য ধন্যবাদ। তুমি কি জানো? তোমার শরীরের সঙ্গে সঙ্গে, আমরা নিজেদের শরীরেরও যত্ন নিচ্ছি, যাতে তোমার সঙ্গে অনেক,অনেক, অনেক দিন পর্যন্ত দৌড়তে পারি। ২০২১ সালের ৯ এপ্রিল ঈশ্বর আমাদের যে উপহার দিয়েছেন, তার জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং চিরকৃতজ্ঞ।’
আরও পড়ুন: ‘কাজ না করলে খাব কী…’, ‘ভোলেবাবা’ বন্ধ হওয়া নিয়ে যা বললেন বর্ণিনী
{{/usCountry}}আরও পড়ুন: ‘কাজ না করলে খাব কী…’, ‘ভোলেবাবা’ বন্ধ হওয়া নিয়ে যা বললেন বর্ণিনী
{{/usCountry}}তাঁরা আরও লেখেন, ‘শুধুমাত্র তোমার সম্পর্কে লিখতে গেলেই, ’ভালোবাসা' শব্দটার গভীরতা কম বলে মনে হয়, অপর্যাপ্ত মনে হয়। যেকোনও ল্যাঙ্গুয়েজের সেরা বিশেষণগুলোও যথেষ্ট বলে মনে হয় না। মনে হয় আরও কিছু ভালো থাকলে, আরও ভালোভাবে তোমার সম্পর্কে লেখা যেত… কিন্তু সেই আরও ভালোটা আর খুঁজেই পাই না। সম্পূর্ণ সুস্থ থেকো সারা জীবন, ভালো মানুষ হয়ে উঠো, আমরা আশীর্বাদ করলাম, ইতি তোমার মা ও বাবা।'