...
...
Next Story

'আমার কথাটি ফুরোলো…', ‘বেশ করেছি প্রেম করেছি’ শেষ হতেই আবেগে ভাসলেন পর্দার 'স্বয়ম' রাজদীপ

কিছুদিন আগে জানা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় মেগা 'আমাদের দাদামণি' শেষ হচ্ছে। তারপরই খবর আসে জি বাংলার আর একটি মেগা 'বেশ করেছি প্রেম করেছি' শেষ হচ্ছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় স্বয়মের চরিত্রে দেখা যেত রাজদীপ গোস্বামীকে। মেগা শেষ হতে আবেগে ভাসলেন নায়ক।

Published on: Apr 13, 2026, 16:57:30 IST
Advertisement

কিছুদিন আগে জানা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় মেগা 'আমাদের দাদামণি' শেষ হচ্ছে। তারপরই খবর আসে জি বাংলার আর একটি মেগা বেশ করেছি প্রেম করেছি শেষ হচ্ছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় স্বয়মের চরিত্রে দেখা যেত রাজদীপ গোস্বামীকে। মেগা শেষ হতে আবেগে ভাসলেন নায়ক।

'বেশ করেছি প্রেম করেছি' মেগা শেষ হতেই আবেগে ভাসলেন পর্দার 'স্বয়ম' রাজদীপ!
'বেশ করেছি প্রেম করেছি' মেগা শেষ হতেই আবেগে ভাসলেন পর্দার 'স্বয়ম' রাজদীপ!

আরও পড়ুন: বয়সের ফারাক ১৩ বছরের, দাম্পত্যে কী প্রভাব পড়ে? মুখ খুললেন রণজয়-শ্যামৌপ্তি

চারমাস ধরে যে চরিত্রে যাপন করে এসেছেন সেই চরিত্রকেই আরও একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন সমাজমাধ্যমে। তিনি 'স্বয়ম' চরিত্রের বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘স্বয়ম প্রমাণ করেছে হিরো হতে স্টাইলে করা চুল, ঝকঝকে পোশাক, জিম করা শরীর লাগে না! একটা মন যে সবটা দিয়ে ভালবাসতে জানে! ঠিকে কে ঠিক, ভুল কে ভুল বলতে জানে! এই যুগের আদর্শ পুরুষের একটাই মানে! স্বয়মের খুশিতে খুশি, দুঃখে দুঃখী হতে দেখছি মানুষকে! ধন্যবাদ স্বয়মকে ভালবাসার জন্য। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো।’ '

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য ‘ওম শান্তি ওম’ হাত ছাড়া হয়েছিল রাজপালের? যা বললেন অভিনেতা

আরও পড়ুন: আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত শাহরুখ! প্রিয়াঙ্কা থেকে শ্রেয়া, সোনু নিগম, বিরাট ভাসলেন আবেগে

আর একজন লেখেন, ‘তোমার অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু সেটা কে ভালো ভাবে ইউটিলাইজ করতে পারল না Blues Production, যেটা খুবই দুঃখের বিষয়! তার ওপর এই জঘন্য গল্প! যায় হোক, আগামীদিনের জন্য শুভেচ্ছা রইল।’ নায়কের আর এক অনুরাগী লেখেন, 'নতুন রূপে দেখার জন্য অপেক্ষায় থাকলাম।' আর এক ব্যক্তি লেখেন, ‘আবার তাড়াতাড়ি ফিরে এসো হিরো হয়ে।’

প্রসঙ্গত, এই মেগায় রাজদীপের বিপরীতে দেখা নায়িকা হিসেবে দেখা যেত, কৌশিকী পালকে। তাছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলেছিল ইন্দ্রাণী দত্তর। জেন জি প্রেমের গল্প নিয়ে এসেছিলেন স্নেহাশিস চক্রবর্তী। তবে এই গল্প সে ভাবে দর্শকদের মন ছুঁতে পারেনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe