...
...
Next Story

শাহরুখের সঙ্গে ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য ‘ওম শান্তি ওম’ হাত ছাড়া হয়েছিল রাজপালের? যা বললেন অভিনেতা

অভিনেতা রাজপাল যাদব বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন কীভাবে একটি ভুল বোঝাবুঝির কারণে তিনি শাহরুখ খানের ‘ ওম শান্তি ওম’ ছবিতে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ হারিয়েছিলেন।

Published on: Apr 13, 2026, 16:09:39 IST
Advertisement

অভিনেতা রাজপাল যাদব বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন কীভাবে একটি ভুল বোঝাবুঝির কারণে তিনি শাহরুখ খানের ‘ ওম শান্তি ওম’ ছবিতে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ হারিয়েছিলেন।

শাহরুখের সঙ্গে ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য ‘ওম শান্তি ওম’ হাত ছাড়া হয়েছিল রাজপালের?
শাহরুখের সঙ্গে ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য ‘ওম শান্তি ওম’ হাত ছাড়া হয়েছিল রাজপালের?

আরও পড়ুন: আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত শাহরুখ! প্রিয়াঙ্কা থেকে শ্রেয়া, সোনু নিগম, বিরাট ভাসলেন আবেগে

রাজপাল জানিয়েছেন যে, প্রিয়দর্শনের ছবিতে বিল্লু নাপিতের চরিত্রে প্রথমে তাঁরই অভিনয় করার কথা ছিল। তবে, পরে সেই চরিত্রে অভিনয় করেন ইরফান খান। তিনি জানান, কীভাবে তিনি বুঝতে পেরেছিলেন যে 'ওম শান্তি ওম'-এর একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি অজান্তেই শাহরুখ খানকে ‘বিরক্ত’ করেছিলেন।

তিনি বললেন, 'জুহি চাওলার ভাই 'বিল্লু বারবার'-এর পুরো প্রোডাকশন দেখতেন। আমরা সন্ধ্যায় একসঙ্গে বসেছিলাম, তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, ভাইয়ের (এসআরকে) সঙ্গে দেখা করুন। ভাই আপনাকে খুব ভালোবাসেন। যখন আমরা 'কাল হো না হো'-তে কাজ করেছিলাম, শাহরুখ ভাই বলেছিলেন যে একদিন আমরা একটি দীর্ঘ, ভালো ট্র্যাকে কাজ করব। কারণ আমার সঙ্গে ওই দৃশ্যটি করতে ওঁর খুব মজা লেগেছিল। আমি বলেছিলাম যে, সেদিন বিকেলে ওঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন তিনি বললেন যে, ‘মনে হচ্ছে কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে’। আমি জিজ্ঞেস করলাম, ‘কী হয়েছে?’ তিনি আমাকে বললেন যে তিনি আমাকে বিশেষভাবে আমার জন্য একটি চরিত্র লিখতে বলেছিলেন, কিন্তু নাকি জানিয়েছি আমার সময় হবে না তাই আমি রাজি নই।'

রাজপাল জানান তারপরই তিনি তাঁর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে জানতে চান সত্যি এরকম কিছু হয়েছিল কিনা? তিনি বলেন, 'ওঁরা জানতেন না। আর আমিও জানতাম না। আমি পরে জানতে পারলাম যে, ওখানকারই কেউ একজন 'ওম শান্তি ওম'-এর জন্য আমার ব্যাপারে নেতিবাচক কথা বার্তা বলেছিল শাহরুখ খানের কাছে। এটাই বলিউড, সেখানে এরকম ১০-২০টা ঘটনা ঘটেই থাকে। তবে তারপর আমি শাহরুখ খানকে জড়িয়ে ধরি এমনভাবে বেরিয়ে আসি যেন কোনও সমস্যাই ছিল না।'

ওম শান্তি ওম সম্পর্কে

ফারহা খান পরিচালিত এই ছবির মাধ্যমে দীপিকা পাডুকোন বলিউডে অভিষেক করেন। শাহরুখ খান প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তাছাড়াও ছিলেন কিরণ খের, অর্জুন রামপাল ও শ্রেয়াস তালপাড়ে। এই ছবিটি ৩৮ কোটি টাকা বাজেটের তৈরি হয়েছিল। আয় করেছিল ১৪৮ কোটি টাকা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe