দর্শকরা 'রামায়ণ' ছবিতে রণবীর কাপুরকে প্রথমবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরই মধ্যে, সোশ্যাল মিডিয়ায় রামের ভূমিকায় তাঁর একটি ছবি ভাইরাল। যিনি ছবিটি পোস্ট করেছেন, তিনি কিছু না লিখে শুধু রণবীরের প্রশংসা করেছেন। ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘লস অ্যাঞ্জেলেস থেকে রণবীরের লুকের বিশেষ প্রিভিউ।’ অনেকেই এই পোস্টারটিকে ভক্তদের তৈরি এবং এআই-জেনারেটেড বলে মনে করছেন।

আরও পড়ুন: 'তোমাকে আমরা পারফেকশানিস্ট বলে ডাকবো…', রাহুলের মৃত্যুতে নাম না করে লীনাকে খোঁচা সুদীপ্তার?
এক নেটিজেন এক্স-এ একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘রণবীর কাপুর, আমি এতে মুগ্ধ।’ ছবিটির সঙ্গে লেখা আছে, ‘লস অ্যাঞ্জেলেস স্ক্রিনিং-এ শ্রী রাম রূপে রণবীরের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে।’ আরও একজন লিখেছেন, ‘এটা কি সত্যি?’ আরও একজন লেখেন, ‘আমি এই সিনেমাটা নিয়ে চিন্তিত। এটা একটা অত্যন্ত সংবেদনশীল, ব্যক্তিগত এবং আধ্যাত্মিক বিষয়। মানুষ ইতিমধ্যেই এতে আঘাত পাওয়ার জন্য প্রস্তুত।’ আর এক নেটিজেন লিখেছেন, ‘রামায়ণকে পর্দায় ফুটিয়ে তোলা চলচ্চিত্র নির্মাণের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ, এবং এমন একটা সিনেমা তৈরি করা আরও কঠিন যার সবাই প্রশংসা করবে, কিন্তু কাজটি যদি ভালো ভাবে করা হয়, তবে তা প্রজন্মের পর প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে।’
অনেকেই পোস্টটিকে ফ্যান এডিটও বলছেন অনেকে। একজন লিখেছেন, ‘এটা একটা ফ্যান এডিট।’ আরও একজন লিখেছেন, ‘এটা ব্রহ্মাস্ত্র সিনেমা থেকে নিয়ে এডিট করা।’ অনেকে রণবীরকে নিয়েও নেতিবাচক মন্তব্য করছেন, বলছেন যে তিনি রামের চরিত্রের সঙ্গে মানানসই নন।
আরও পড়ুন: তালসারি যাওয়ার ক'দিন আগেই ডাবিং, রাহুলের শেষ বাংলা ছবি কী হতে চলেছে?
লস অ্যাঞ্জেলেসে রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ'-এর একটি বিশেষ প্রিভিউ অনুষ্ঠিত হয়েছিল। এতে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন। দর্শকরা রণবীরের লুকের প্রশংসা করছেন এবং ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ছবিটির টিজার ২ এপ্রিল মুক্তি পাবে। 'রামায়ণ'-এর কলাকুশলীদের নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, সানি দেওল হনুমানের ভূমিকায় অভিনয় করছেন। সাই পল্লবী সীতার চরিত্রে, যশ রাবণের চরিত্রে এবং কাজল আগরওয়াল মন্দোদরীর চরিত্রে অভিনয় করবেন। রামায়ণ ২০২৬ সালের দিপাবলীতে মুক্তি পাচ্ছে।