অভিনেতা রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশরাম চলতি বছরের মার্চ মাসে তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তাঁদের কোল আলো করে এসেছে কন্যা সন্তান। দেখতে দেখতে সেই খুদের বয়স এক মাস। মেয়ের বয়স একমাস পূর্ণ হতেই তারকা দম্পতি তাঁদের সন্তানের প্রথম ছবি শেয়ার করে একটি আবেগঘন পোস্ট করেছেন। সেখানেই তাঁরা জানিয়েছেন তাঁরা মেয়ের কী নাম রেখেছেন। পাশাপাশি রণদীপ এবং লিন তাঁদের মেয়ের নামের অর্থও জানিয়েছেন।

আরও পড়ুন: বক্সঅফিসে 'ধুরন্ধর ২'-এর দাপট অব্যাহত! ২৩তম দিনে ঘরে কত কোটি তুলল রণবীরের ছবি?
শুক্রবার, রণদীপ এবং লিন ইনস্টাগ্রামে লিনের কোলে তাঁর শিশুকন্যাকে নিয়ে কয়েকটি ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যায়, লিন তাঁর বুকে ঘুমন্ত মেয়েকে রেখে আদর করছেন। অন্য একটি ছবিতে তিনি তাঁর মেয়েকে দু'হাতে উঁচু করে ধরে আছেন। এই সুন্দর ছবিগুলোর সঙ্গে, তারকা দম্পতি একটি আবেগঘন ক্যাপশনও লিখেছেন। সেখানেই তাঁরা তাঁদের মেয়ের নাম প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের জগতের এক নতুন কেন্দ্র। নিওমিকা হুডা, স্বর্গীয় কৃপা, স্বাধীনতা এবং আকাশের মতো সীমাহীন।’
তাঁদের এই পোস্ট প্রকাশ্যে আসতেই দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। ফারহা খানও ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘আহা, লিন এবং রণদীপ, তোমাদের অভিনন্দন। ঈশ্বর তোমাদের ছোট্ট পরীকে আশীর্বাদ করুন।’
আরও পড়ুন: 'দেশু ৭'-এর পরিচালক দেব! ছবিতে থাকছেন অনির্বাণও, শুভশ্রীকে পাশে নিয়ে বড় ঘোষণা মেগাস্টারের
{{/usCountry}}আরও পড়ুন: 'দেশু ৭'-এর পরিচালক দেব! ছবিতে থাকছেন অনির্বাণও, শুভশ্রীকে পাশে নিয়ে বড় ঘোষণা মেগাস্টারের
{{/usCountry}}ভক্তরাও খুদেকে ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘খুব মিষ্টি। ঈশ্বর ওঁর মঙ্গল করুন।’ আর একজন লেখেন, ‘খুবই মূল্যবান!’ এক অনুরাগী মন্তব্যে করেন, ‘সুন্দর দম্পতিকে অভিনন্দন.. নিওমিকা হুডা খুব আদুরে এবং খুব সুন্দর একটি নাম। তোমাদের জন্য অনেক ভালোবাসা ও আলিঙ্গন পাঠাচ্ছি, কানাডা থেকে প্রীত।' আর একজন ভক্ত লিখেছেন, ‘নিওমিকা হুডা.... আহা, সুন্দর নাম।’
প্রসঙ্গত, কিছুদিন প্রেম করার পর রণদীপ ও লিন ২০২৩ সালের ২৯ নভেম্বর ইম্ফলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইম্ফলের চুমথাং শান্নাপুং রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে হয়। থিয়েটার করতে গিয়ে তাঁদের প্রথম দেখা হয়েছিল। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম।রণদীপ ও লিন ১০ মার্চ তাদের কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
কাজের সূত্রে রণদীপ হুডাকে এরপর আমেরিকান অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি চলচ্চিত্র ‘ম্যাচবক্স দ্য মুভি’-তে দেখা যাবে। স্যাম হারগ্রেভ পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন সিনা, জেসিকা বিয়েল, স্যাম রিচার্ডসন, আর্তুরো কাস্ত্রো, টেয়োনা প্যারিস, ড্যানাই গুরিরা, কোরি স্টল এবং বিল ক্যাম্প। ম্যাটেলের খেলনা ব্র্যান্ড ম্যাচবক্সের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি চলতি বছরের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।