...
...
Next Story

Rangamathi Teerndaaj: রাঙামতিতে শুধু তথাগত নন, এন্ট্রি নিলেন সোমু, কোন চরিত্রে অভিনয় করবেন তিনি?

Rangamathi Teerndaaj: ইতিমধ্যেই নিজের স্লট হারিয়েছে ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ। আগামী ২৭ এপ্রিল থেকে ধারাবাহিকটি সম্প্রচারিত হবে রাত ১১টায়। এই ধারাবাহিকের জায়গা নিয়েছে নতুন ধারাবাহিক ঘূর্ণি।

Published on: Apr 25, 2026, 21:57:50 IST
Advertisement

Rangamathi Teerndaaj: ইতিমধ্যেই নিজের স্লট হারিয়েছে ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’। আগামী ২৭ এপ্রিল থেকে ধারাবাহিকটি সম্প্রচারিত হবে রাত ১১টায়। এই ধারাবাহিকের জায়গা নিয়েছে নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’। অনেকেই ভেবেছিলেন এই ধারাবাহিকটি হয়তো শেষ হয়ে যাবে কিন্তু যখন দেখা গেল সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন তথাগত মুখোপাধ্যায়, তখন বুঝতে আর বাকি রইল না যে এই ধারাবাহিকটি এবার নতুন গল্পের দিকে এগোচ্ছে।

রাঙামতিতে এন্ট্রি নিলেন সোমু
রাঙামতিতে এন্ট্রি নিলেন সোমু

তবে এবার খবর হল, শুধু তথাগত একা নন, এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী সোমু সরকার। ধারাবাহিকের নতুন প্রমো অন্তত বলছে সেই কথাই। প্রমোয় দেখা যাচ্ছে, মাসাইমারা জঙ্গলে সিংহের শিকার করছে রাঙা। তবে তাকে হত্যা করে নয় বরং ঘুমপাড়ানি ওষুধ তীরে আটকে দিয়ে সে ঘুম পাড়িয়ে দেবে সিংহকে।

আরও পড়ুন: তিন বোনের অতীতের রহস্য উদঘাটন করবে প্রিয়াঙ্কা, কবে মুক্তি পাবে ‘কুহেলি’?

এইসব কিছুর মধ্যেই তথাগত যখন জিজ্ঞাসা করে যে রাঙার মেয়ের কথা মনে পড়ে না? দেশে ফিরতে ইচ্ছা করে না? তখনই দেখা যায় এন্ট্রি নিচ্ছেন সোমু সরকার। পরক্ষণেই বোঝা যায় যে রাঙার মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি।

মায়ের মতো নিজের লক্ষ্যে অবিচল থাকলেও সে কাজ করে অনৈতিকভাবে। দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে নেতাকে মারার সুপারি পায় সে। কিন্তু গুলি করার আগেই মায়ের ছোঁড়া তীর এসে পড়ে মেয়ের বন্দুকের ওপর। ফলে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় তার। এখানেই শুরু হবে মা মেয়ের লড়াই।

আরও পড়ুন: ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে এন্ট্রি ঋদ্ধিমার, থাকবেন কোন অভিনেত্রীর চরিত্রে?

প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘আলোর কোলে’, ‘গোধূলি আলাপ’ সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন সোমু। এবার নতুন রূপে নতুন ধারাবাহিকে এন্ট্রি দিতে চলেছেন তিনি। ইতিমধ্যেই তথাগত একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন ধারাবাহিকে, যিনি মূলত আদিবাসীদের নিয়েই কাজ করেন। সব মিলিয়ে স্লট হারালেও রাঙ্গামতি যে এই মুহূর্তে নতুন গল্প নিয়ে একেবারে প্রস্তুত সেটা প্রমো দেখলেই বোঝা যায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe