...
...
Next Story

Saptadinger Guptadhan: এবার সপ্তডিঙার পথে সোনাদা, শুরু নতুন অ্যাডভেঞ্চার, ঘোষণা ছবি মুক্তির তারিখ

Saptadinger Guptadhan: ব্যোমকেশ, ফেলুদা বাঙালির গোয়েন্দা চরিত্র দের মধ্যে অন্যতম। কিন্তু নতুন প্রজন্মের কাছে গোয়েন্দা চরিত্র বলতে একদিকে যেমন জনপ্রিয় একেন বাবু তেমন অন্যদিকে রয়েছেন সোনাদা। এই সোনাদা চরিত্রে অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়।

Published on: Apr 15, 2026, 15:24:22 IST
Advertisement

ব্যোমকেশ, ফেলুদা বাঙালির গোয়েন্দা চরিত্র দের মধ্যে অন্যতম। কিন্তু নতুন প্রজন্মের কাছে গোয়েন্দা চরিত্র বলতে একদিকে যেমন জনপ্রিয় একেন বাবু তেমন অন্যদিকে রয়েছেন সোনাদা। এই সোনাদা চরিত্রে অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়।

এবার সপ্তডিঙার পথে সোনাদা, শুরু নতুন অ্যাডভেঞ্চার
এবার সপ্তডিঙার পথে সোনাদা, শুরু নতুন অ্যাডভেঞ্চার

২০১৮ সালে ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। এরপর ২০২২ সালে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর হাত ধরে আবার দর্শকদের মন জয় করেছিল সোনাদা। এরপর চার বছরের বিরতি। ৪ বছর পর ‘সপ্তডিঙার গুপ্তধন’ সিনেমার হাত ধরে আবারও বড়পর্দায় ফিরতে চলেছে সোনাদা।

আরও পড়ুন: আবার পর্দায় একসঙ্গে দেবলীনা-কনীনিকা, সমাজের কোন ঘটনাকে তুলে ধরা হবে সিনেমায়?

প্রতিবারের মতো এবারও সঙ্গী হবে ঝিনুক ইশা সাহা ও আবির অর্জুন চক্রবর্তী। চলতি বছর গরমের ছুটিতে দর্শকদের একটা অনবদ্য রোমর্ষক রোমাঞ্চকর গল্প উপহার দিতে চলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ মে মুক্তি পাবে সিনেমাটি। এবার প্রকাশ্যে এল ছবির অফিশিয়াল টিজার।

টিজার প্রসঙ্গে

টিজার থেকে স্পষ্ট হয়ে যায় এবার আবারও একটি গুপ্তধনের সন্ধানে যাত্রা শুরু করবে সোনাদা। ৪০০ বছরের পুরনো রাজা প্রতাপাদিত্যের গুপ্তধনের সংকেত জানে শুধুমাত্র চাঁদ সওদাগরের উত্তরসূরী। ইতিহাস আর পুরাণ যেখানে মিলেমিশে এক হয়ে যায়, মনসামঙ্গল বসে আছে পথ চেয়ে।

আরও পড়ুন: 'খুব তাড়াতাড়ি এই মানুষের তালিকা সামনে আনব...', ট্রোলারদের কড়া হুঁশিয়ারি অপরাজিতার, কী পদক্ষেপ করবেন

সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিটি সোনাদা ফাঞ্চাইজির চতুর্থ ছবি হতে চলেছে। ওটিটির গণ্ডি পেরিয়ে বড় পর্দায় সোনাদা কতটা দর্শকদের মন জয় করতে পারে সেটাই এখন দেখার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe