...
...
Next Story

জ্বলছে দুবাই! তারই মাঝে পাম জুমেইরাতে আটকে শুভশ্রী আর ছোট্ট ইউভান! কেমন আছেন? জানালেন রাজ

নতুন বছর শুরু হতে না হতেই যুদ্ধের দামামা বেজে উঠল গোটা পশ্চিম এশিয়া জুড়ে। গত শনিবার সকালে ইরানে হামলা চালায় আমেরিকায় এবং ইজরায়েল, পাল্টা হামলা চালায় ইরান। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে কাতার, আমিরশাহি, বাহরাইন, কুয়েত। জ্বলছে দুবাইয়ের একাধিক হোটেল।

Published on: Mar 1, 2026, 13:48:25 IST
Advertisement

নতুন বছর শুরু হতে না হতেই যুদ্ধের দামামা বেজে উঠল গোটা পশ্চিম এশিয়া জুড়ে। গত শনিবার সকালে ইরানে হামলা চালায় আমেরিকায় এবং ইজরায়েল, পাল্টা হামলা চালায় ইরান। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে কাতার, আমিরশাহি, বাহরাইন, কুয়েত। জ্বলছে দুবাইয়ের একাধিক হোটেল।

পাম জুমেরাতে আটকে শুভশ্রী-ইউভান! কেমন আছেন? জানালেন রাজ
পাম জুমেরাতে আটকে শুভশ্রী-ইউভান! কেমন আছেন? জানালেন রাজ

পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত ভারতীয় পশ্চিম এশিয়ার দেশগুলিতে রয়েছেন, তাদের পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। অন্যদের মতো এই মুহূর্তে দুবাইয়ে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

আরও পড়ুন: ব্যক্তিগত আক্রমণে জেরবার, ট্রোলারদের নাম-ঠিকানা নিয়ে সাইবার সেলের দ্বারস্থ ইমন

জানা গিয়েছে, ছেলের স্কুলের ছুটি থাকার জন্য ছেলেকে নিয়ে দুবাই বাড়াতে গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু বিমানবন্দরে নামার কিছুক্ষণের পরেই বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তবে শুভশ্রী এবং ইউভান দুজনেই নিরাপদে আছেন বলেই জানিয়েছেন রাজ চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে রাজ জানান, তাঁর এবং শুভশ্রীর বেশ কিছু বন্ধু-বান্ধব আছেন দুবাইয়ে। আপাতত তাঁরাই দেখাশুনা করছেন শুভশ্রী এবং ইউভানের। শুভশ্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন রাজ। খুব স্বাভাবিকভাবেই স্ত্রী ছেলেকে নিয়ে উদ্বিগ্ন হলেও পরিচিত অনেক মানুষ আছেন বলে খুব একটা ভয় পাচ্ছেন না রাজ।

রাজ আরও জানান, এই মুহূর্তে সরকারি সহযোগিতার কথা ভাবছেন না তিনি। কিছুদিনের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলে আশাবাদী রাজ। দু-একদিনের মধ্যেই বিমান চলাচল স্বাভাবিক হয়ে গেলেই ছেলেকে নিয়ে শুভশ্রী ফিরে আসবেন দেশে, এমনটাই আশা রাখছেন পরিচালক।

প্রসঙ্গত, শনিবার দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে শুভশ্রী উঠেছেন পাম জুমেইরাতে। গতকাল অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ওই হোটেলের অদুরেই একটি বিস্ফোরণ হয়েছে, তাই সরকারের নির্দেশিকা মেনে আপাতত হোটেল বন্দী হয়েই রয়েছেন শুভশ্রী।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe